ক্যাটাগরি কান্ট্রি সাইড

  • স্লুইসগেটের বেহাল দশা

    স্লুইসগেটের বেহাল দশা

    বিডিনিউজ ডেস্ক

    রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে অকার্যকর হয়ে পড়েছে খুলনার তেরখাদার স্লুইস গেটগুলো। খালগুলোরও মৃতপ্রায় অবস্থা। এতে পানির প্রবাহ না থাকায় ও বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হওয়ায়  বিভিন্ন ফসল চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।

    জানা যায়, তেরখাদা উপজেলার মোট আয়তন ১৮ হাজার ৭৬৯ হেক্টর। উপজেলায় ৬টি ইউনিয়নে প্রায় দেড় লাখ মানুষ বসবাস করেন। অঞ্চলটির প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষি কাজ করেন। অঞ্চলটি মৌসুমি জলবায়ুর অন্তর্গত গঙ্গা পললভূমি, গঙ্গা কটাল পললভূমি ও গোপালগঞ্জ-খুলনা জৈব মাটির বিলাঞ্চল নিয়ে গঠিত। চাষাবাদ প্রধানত বৃষ্টি নির্ভর হলেও বর্তমানে সেচের মাধ্যমে আধুনিক জাতের বোরো ধানের আবাদ করছেন এ অঞ্চলের কৃষকরা।

    উপজেলার পানির প্রধান উৎস নদী ও খাল। বছরের তিন-চার মাস লবণাক্ত থাকে এসব নদী-খালের পানি। এসময় লবনাক্ত পানির প্রবাহ আটকাতে স্লুইস গেটগুলো মুখ্য ভূমিকা পালন করে। খালগুলো নদীর সঙ্গে যুক্ত স্লুইস গেটর মাধ্যমে। কিন্তু খাল ও স্লুইস গেটের সংস্কার না হওয়ায় হুমকির মুখে পড়েছে এ অঞ্চলের চাষাবাদ।

    কৃষি অফিস সূত্রে জানা যায়, তেরখাদায় বোরোর আবাদ বেশি হয়। গত বছর ৮ হাজার ৪৬৫ হেক্টর ধান উৎপাদন হয়েছে। এ বছর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ৮ হাজার ৯৪৯ হেক্টর। উপজেলায় ৩৭টি খাল ও ২১টি স্লুইস গেইট রয়েছে। এসব খাল ও স্লুইস গেটের ওপর নির্ভর করে কৃষকরা চাষাবাদ করেন। এর মধ্যে ১৪টি খাল প্রায় মৃত ও ৯টি স্লুইস গেট সংস্কারের অভাবে অকেজো হয়ে আছে। এতে চাষাবাদের জন্য কৃষকরা সঠিকভাবে পানি পাচ্ছেন না।

  • ফুলতলায় গৃহবধূকে গলা কেটে হত্যা

    ফুলতলায় গৃহবধূকে গলা কেটে হত্যা

    বিডি নিউজ ডেস্ক:

    খুলনার ফুলতলায় আছিয়া বেগম নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পু‌লিশ।

    মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার দামোদর ইউনিয়নের হ্যাচারিপাড়ার এক‌টি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম একই এলাকার শহীদ মোড়লের স্ত্রী।

    আটক যুবক নড়াইল সদর থানা এলাকার বা‌সিন্দা রেজা কাজীর ছেলে হোসেন কাজী।

    ফুলতলা থানার ওসি জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে।

    তিনি আরও বলেন, আটক যুবককে নিহতের বা‌ড়ির ছা‌দের এক‌টি পা‌নির ট্যাংকের ভেতর থেকে আটক করা হয়।

  • খুলনায় পুকুরে মিললো ইলিশ

    খুলনায় পুকুরে মিললো ইলিশ

    বিডি নিউজ ডেস্ক

    খুলনার পাইকগাছায় একটি সরকারি পুকুরে দুটি ইলিশ মাছ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরার জন্য জাল ফেললে অন্য মাছের সঙ্গে দুটি ইলিশ উঠে আসে।

    পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা  বলেন, ভেটকি, রুই, কাতলার সঙ্গে দুটি ইলিশও জালে ধরা পড়ে। ইলিশ দুটির ওজন ৭০০ গ্রাম করে। স্থানীয়রা এ দুটি মাছকে ইলিশ বলে নিশ্চিত করেছেন।

    পুকুরে ইলিশ এলো কীভাবে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘হয়তো বন্যায় পুকুরের পাড় ডুবে গেলে এতে ইলিশ মাছ ঢুকে পড়ে।  পুকুরেই মাছ দুটি বড় হয়েছে এটা নিশ্চিত।’

    এ বিষয়ে পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, নদীর কাছাকাছি পুকুরটি। জোয়ারের পানিতে কোনো একসময় ইলিশ ঢুকে পড়েছিল । পরে পুকুরের পানিতে নিজেদের মানিয়ে নিয়ে মাছ দুটি বড় হয়েছে।

  • দাকোপে সার বিক্রেতাদের মানববন্ধন

    দাকোপে সার বিক্রেতাদের মানববন্ধন

    বিডি নিউজ ডেস্ক

    বর্তমান সরকারের সার নীতিমালা খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের অন্তর্ভূক্ত করার দাবিতে খুলনার দাকোপে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

    মানববন্ধন শেষে কৃষি মন্ত্রনালয়ের সচিব বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

    খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) দাকোপ উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

    বৃহস্পতিবার বেলা ১১টায় দাকোপ উপজেলা সদর চালনা ডাক বাংলার মোড়ে সংগঠনের দাকোপ উপজেলা আহবায়ক সুকৃতি রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব হযরত আলী সানার পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন যুগ্ম আহবায়ক হায়দুল সানা, অর্থ সম্পাদক তাপস রায়, গাউসুল শেখ, আব্দুল হাই, অশোক মন্ডল, তুষার দাস, সজল সাহা, সুদীপ্ত গাইন, গৌরাঙ্গ ঘরামী, হায়দার গাজি, আনোয়ারুল গাজি, দীনবন্ধু মন্ডল প্রমুখ।

     

  • চলে গেলেন বাউল শিল্পী আব্দুর রহমান

    চলে গেলেন বাউল শিল্পী আব্দুর রহমান

    বিডি নিউজ ডেস্ক

    না ফেরার দেশে চলে গেলেন সংগীত প্রিয় বাউল শিল্পী আব্দুর রহমান গাজী (৫৫)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনার একটি বে-সরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    তিনি আরাজি ডুমুরিয়া গ্রামের বাটপাড়া এলাকার বািসন্দা ছিলেন।

    বৃহস্পতিবার সকাল ৯ টায় ডুমুরিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তৎসংলগ্ন সরকারি কবরস্থানে মরহুমের লাশ সমাহিত করা হয়।

    তিনি দীর্ঘদিন দুরারোগ্য লিভার ক্যান্সারে ভুগছিলেন। আব্দুর রহমান ডুমুরিয়ার ঝরাফুল বাউল একাডেমির অন্যতম সদস্য ছিলেন। তিনি মিষ্টভাষী, সদালাপী, বিনয়ী এবং নিরহংকার মানুষ ছিলেন।

    ঝরাপাতা বাউল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মফিজুর রহমান খান জানান, একাডেমির একজন নিবেদিত এবং সকলের প্রিয় মানুষ ছিলেন রহমান গাজী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পীরা।

  • শিরোনামহীন পোস্ট 1988

    বিডি নিউজ ডেস্ক

    না ফেরার দেশে চলে গেলেন সংগীত প্রিয় বাউল শিল্পী আব্দুর রহমান গাজী (৫৫)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনার একটি বে-সরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    তিনি আরাজি ডুমুরিয়া গ্রামের বাটপাড়া এলাকার আঃ রহিম গাজীর ছেলে।

    তিনি দীর্ঘদিন দুরারোগ্য লিভার ক্যান্সারে ভুগছিলেন। আব্দুর রহমান ডুমুরিয়ার ঝরাফুল বাউল একাডেমির অন্যতম সদস্য ছিলেন। তিনি মিষ্টভাষী, সদালাপী, বিনয়ী এবং নিরহংকার মানুষ ছিলেন।

    ঝরাপাতা বাউল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মফিজুর রহমান খান জানান, একাডেমির একজন নিবেদিত এবং সকলের প্রিয় মানুষ ছিলেন রহমান গাজী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পীরা।

  • বাঘারপাড়ায় দাদার বিরুদ্ধ নাতনি ধর্ষণের অভিযোগ

    বাঘারপাড়ায় দাদার বিরুদ্ধ নাতনি ধর্ষণের অভিযোগ

    বিডি নিউজ ডেস্ক:

    যশোরে খেলনা কিনে দেয়ার কথা বলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রমজান কাজী (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি নির্যাতনের শিকার ওই শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে বাঘারপাড়া উপজেলার বারবাগ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

    আটক রমজান কাজী ওই গ্রামের মৃত শাহাদৎ কাজীর ছেলে। অভিযুক্ত সম্পর্কে ভুক্তভোগীর আপন দাদা।

    নির্যাতিত শিশুটির মা জানান, তার স্বামী পেশায় রাজমিস্ত্রি এবং তারা নড়াইল শহরে বসবাস করেন। অক্টোবর মাসের প্রথম দিকে তার শ্বশুর রমজান কাজী নড়াইলে বেড়াতে আসেন। ফেরার সময় তিনি মেয়েকে সঙ্গে করে নিয়ে যান। ১৫ দিন পর, ৩০ অক্টোবর সকালে মেয়েকে নিতে যশোরে আসি।

    তিনি আরও বলেন, এ সময় মেয়ে জানায় দুই দিন আগে তার দাদা খেলনা কিনে দেয়ার কথা বলে তাকে ধর্ষণ করেছে। মেয়ে ওই বাড়ি থেকে তাকে সঙ্গে নিয়ে যেতে বলে। এরপর মেয়েকে নিয়ে নড়াইলে ফিরে যাই এবং স্বামীকে বিষয়টি জানাই। পরে রাত ১০টার দিকে বাঘারপাড়া থানায় গিয়ে অভিযোগ দিয়েছি।

    বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রমজান কাজীকে গ্রেফতার করা হয়েছে। এরপর রাত ১টার দিকে নির্যাতিত শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

  • ভবদহ জলাবদ্ধতা নিরসনে খনন হচ্ছে ছয় নদী

    ভবদহ জলাবদ্ধতা নিরসনে খনন হচ্ছে ছয় নদী

    বিডি নিউজ ডেস্ক

    যশোরের ভবদহ এলাকার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসনে ওই এলাকার ছয়টি নদীর ৮১.৫ কিলোমিটার খনন করা হবে। ১৪০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে যশোর, খুলনা ও সাতক্ষীরার পাঁচ উপজেলার ১০ লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।

    সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজটি শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভিডিওকলের মাধ্যমে যুক্ত হয়ে এ কাজ উদ্বোধন করেন।  ভবদহ স্লুইস গেটের পাশে এসকেভেটর দিয়ে নদী থেকে মাটি তোলার মাধ্যমে খনন কাজ শুরু হয়। নদীগুলো হলো শ্রী, হরি, টেকা, হরিহর, আপার ভদ্রা ও তেলিগাতি।

    আলোচনা সভায় উপদেষ্টা বলেন, সরকার ভবদহ অঞ্চলের মানুষের জলাবদ্ধতার দুঃখ দূর করার চেষ্টাকরছে। ভবদহ জলাবদ্ধতা সমস্যাকে অনেক গভীর সংকট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে এ সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছে সরকার। নদী খনন কাজে যুক্ত হওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছয়টি নদীর ৮১.৫ কিলোমিটার খননের মাধ্যমে জলাবদ্ধ এলাকার পানি সরিয়ে ফেলা হবে। এতে স্বল্প ও মধ্যমেয়াদি সমস্যার সমাধান হবে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়টিও সরকারের ভাবনায় রয়েছে। সবাই মিলে সেই দীর্ঘমেয়াদি সমাধানের পথ খুঁজতে হবে বলে মন্তব্য করেন।

    জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি, প্রকল্প পরিচালক লে. কর্নেল মামুন উর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক বিএম আবদুল মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বাঁশের সাঁকো যাতায়াতের ভরসা

    বাঁশের সাঁকো যাতায়াতের ভরসা

    বিডি নিউজ ডেস্ক

    যশোরের কেশবপুরের মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়টি দীর্ঘ মাস ধরে জলাবদ্ধ। শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার একমাত্র ভরসা এখন বাঁশের সাঁকো।

    কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পূর্বাংশের শেষ প্রান্তের অবহেলিত জনপদের নাম বাগডাঙ্গা মনোহরনগর। উপজেলা সদর থেকে যার দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। দীর্ঘদিন এই গ্রামে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। গ্রামের শেষ প্রান্তে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়টি।

    মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়টি পরিদর্শনকালে দেখা গেছে, বিদ্যালয়টির খেলার মাঠ প্লাবিত হয়ে আছে। বিদ্যালয়টির ১৯০ জন শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারীদের বিদ্যালয়ে প্রবেশের জন্য বাঁশের সাঁকো পার হয়ে যেতে হয়।

    বিদ্যালয়ের শিক্ষার্থী তন্বী সরকার বলেন, আমাদের বিদ্যালয়টি প্লাবিত হয়ে আছে। যাতায়াতের জন্য আমাদের খুব সমস্যা হয়।

    পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল জানান, বিদ্যালয়টি দীর্ঘদিন প্লাবিত থাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে খুব সমস্যা হয়। তাদের যাতায়াতের সুবিধার জন্য বিদ্যালয়ে প্রবেশের মুখ হতে বিদ্যালয়ের ভবন পর্যন্ত যাতায়াতের জন্য বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে। এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে বলে তিনি জানান।

    মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিয় চক্রবর্তী বলেন, বিদ্যালয়টি দীর্ঘদিন প্লাবিত থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে খুব সমস্যা হচ্ছে। প্রাথমিকভাবে তাদের জন্য বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে।

    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গৌতম রায় বলেন, বিদ্যালয়টি বছরের ৬/৭ মাস জলাবদ্ধ থাকে। ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনের জন্য মাঠ ভরাট করার প্রয়োজন।

  • বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

    বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

    বিডি নিউজ ডেস্ক

    বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ধানের গোলাঘর থেকে একটি পিস্তলসহ আতাউর রহমান (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে দৌলতপুর গ্রামের উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
    আটক আতাউর রহমান বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
    বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীন দৌলতপুর বিওপির সদস্যরা উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ধান রাখার একটি গোলাঘরে তল্লাশি চালিয়ে একটি পিস্তলসহ আতাউর রহমানকে আটক করা হয়।
    খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার বলেন, “আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।”