ক্যাটাগরি খেলাধুলা

  • নারী টি-টোয়েন্টিতে ৩৪ বলে সেঞ্চুরি!

    নারী টি-টোয়েন্টিতে ৩৪ বলে সেঞ্চুরি!

    ক্রীড়া ডেস্ক:

     

    স্বীকৃত নারী টি–টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন কিরন নাবগিরে। আজ ভারতের সিনিয়র উইমেন্স টি–টোয়েন্টি ট্রফিতে ৩৪ বলে সেঞ্চুরি করেছেন তিনি। বিশ্ব রেকর্ড গড়ার পথে নাবগিরে ভেঙেছেন সোফি ডিভাইনের ৩৬ বলে সেঞ্চুরির রেকর্ড।

    ১৭ সেপ্টম্বর নাবগিরে শুধু নতুন রেকর্ডই গড়েননি, পাঞ্জাব উইমেন্সের বিপক্ষে ১১০ রান তাড়ায় মহারাষ্ট্রের হয়ে একাই করেছেন ১০৬ রান। তাঁর ৩৫ বলের ইনিংসে ছিল ১৪টি চার ও ৭টি ছক্কা।

    ১০৩ রানের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে মুক্তার অবদান ১০ বলে ৬ রান। অন্য প্রান্তে রীতিমতো ঝড় তুলেছেন নাবগিরে। ৩৪ বলে তিন অঙ্ক স্পর্শ করে গড়ে ফেলেন বিশ্ব রেকর্ডই। এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ড জাতীয় নারী দলের অধিনায়ক ডিভাইন ঘরোয়া প্রতিযোগিতায় ওয়েলিংটনের হয়ে ওটাগোর বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন।

    নাবগিরে ব্যাট করেছেন ৩০২.৮৬ স্ট্রাইক রেটে। নারী ক্রিকেটে ৩০০‍+ স্ট্রাইক রেটে সেঞ্চুরির প্রথম কীর্তি এটি।

  • মঙ্গলবার শুরু হচ্ছে  ফেনীর ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

    মঙ্গলবার শুরু হচ্ছে ফেনীর ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

    খেলায় জেলার ছয়টি উপজেলার দল অংশ নিচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। উদ্বোধনী খেলা ফেনী সদর ও ফুলগাজী উপজেলার মধ্যে অনুষ্ঠিত হয়।

    ‎আয়োজক সূত্রে জানায়, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে এক লাখ টাকা। রানার্স-আপ দল পাবেন ৫০ হাজার টাকা। অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ২০ হাজার টাকা। টুর্নামেন্টের ক গ্রুপে রয়েছে পরশুরাম, সদর ও ফুলগাজী উপজেলা, আর খ গ্রুপে আছে ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা। টুর্নামেন্টের প্রতিটি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রথমে লীগ পর্ব খেলবে। লীগ পর্ব শেষ করে সেমি-ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী ২৫ অক্টোবর ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্টটি শেষ হওয়ার কথা রয়েছে। প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচন করা হবে এবং দুই হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং সেরা গোলকিপারকে যথাক্রমে পাঁচ হাজার টাকা দেওয়া হবে।

  • খেলাধুলা আমাদের মন ও দেহকে প্রফুল্ল রাখে; ডা. ফরিদ

    খেলাধুলা আমাদের মন ও দেহকে প্রফুল্ল রাখে; ডা. ফরিদ

     

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ স্বাভাবিক জীবন উপহার পেতে প্রতিটি মানুষের শরীর চর্চা অতিব জরুরি। যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশ্ব বিখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা.মোসলেহ উদ্দিন ফরিদ এসব মন্তব্য করেন।
    ২৩ আগষ্ট শনিবার বিকেলে চৌগাছার সিংহঝুলী ইউনিয়নের সিংহঝুলী মাধ্যমিক বিদ্যালয় মাাঠে জুলাই শহীদ জাবির-আল-আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    এসময় তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা, নেতৃত্বের গুণ অর্জন করে। এছাড়া খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল হয়। এজন্য নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং ইসলামি সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ কার প্রয়োজন।

    অনুষ্ঠান শেষে ইউনিয়নের ৮ দলীয় টুর্নামেন্টের বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে বিভিন্ন পুরস্কার তুলে দেন।

    এর আগে এদিন সকালে একই গ্রামের আলিম মাদ্রাসা মাঠে সংগঠনটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জাবির আল-আমিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্টপোষক ডা. ফরিদ প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।

    এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাবির আল-আমিন স্মৃতি সংসদের উপদেষ্টা পরিষদের সদস্য চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার, সিংহঝুলী আলিম মাদ্রাসার সভাপতি ও জনতা ব্যাংকের এজিএম মহম্মদ আব্দুল্লাহ, প্রেসকøাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান প্রমুখ। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বৃষ্টিতে ভিজে এলাকার সাধারণ মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

    দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, গাইনি, চক্ষু, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে এলাকার প্রায় ২ হাজার রোগী সেবা গ্রহন করেন। সেবা গ্রহিতাদেরকে মিনা মুল্যে ঔষধ বিতরণ করা হয়।

  • জিম্বাবুয়েকে হারিয়ে জয়ে ফিরলো বাংলাদেশের যুবারা

    জিম্বাবুয়েকে হারিয়ে জয়ে ফিরলো বাংলাদেশের যুবারা

     

    স্পোর্টস ডেস্ক

    অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে টানা জয় নিয়ে আগাচ্ছিল আজিজুল হাকিম তামিমের দল। তবে গতকাল হার দেখে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে পাঁচ উইকেটে হারতে হয় তাদের । আজ জিম্বাবুয়েকে হারিয়েছে আবার ঘুরে দাড়িয়েছে বাংলাদেশের যুবারা।

    টসে জিতে আজ বাংলাদেশ আগে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায়। ২২.৩ ওভারেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। এরপর মাত্র ৮৯ রান তাড়ায় লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে যায় ১৫.১ ওভারেই।

    এদিন ইকবালের সঙ্গে স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুজনেই দুটি করে উইকেট পান। আজকের ম্যাচে পেসার ইকবাল ৬.৩ ওভারে ২৭ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নেন। জিম্বাবুয়ের পক্ষে কেবল ব্র্যান্ডন এন্দিয়েনি (২০), সিমবারাশে মুজেঙ্গেরে (১১) ও তাতেন্দা চিমুগোরো (১৬)রান করেন।

    টার্গেটে ইনিংসের ষষ্ঠ বলে রিফাত বেগ শুন্য রানে ফিরলেও সহজ জয় পেয়েছে বাংলাদেশ। আজিজুল হাকিম অপরাজিত ছিলেন ৪৭ রানে । হাকিমের সঙ্গে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২১ রান করেন রিজান হোসেন। কালাম সিদ্দিকী ২০ রান করেন।

    বিডি/বিএ

  • ডি পলের অভিষেক ম্যােচে মেসির জোড়া অ্যাসিস্ট

    ডি পলের অভিষেক ম্যােচে মেসির জোড়া অ্যাসিস্ট

    নিউজ ডেস্ক:

    লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের সম্পর্ক সতীর্থ ছাপিয়ে গড়িয়েছে গভীর বন্ধুত্বে। আর বন্ধুত্বের টানেই কিনা যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার। মেসির ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন ডি পল। তার অভিষেক ম্যাচেই জোড়া অ্যাসিস্ট করে মিয়ামিকে জয় উপহার দিলেন মেসি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে ক্লাব অ্যাটলাসকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে মিয়ামি।

    মিয়ামির হয়ে মেসির অ্যাসিস্টে একটি করে গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও মার্সেলো ভাইগান্ট। আর অ্যাটলাসের হয়ে একমাত্র গোলটি আসে রিভালদো লোজানোর পা থেকে।ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। ডেডলক ভাঙে দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে। বুসকেটস ও মেসির ওয়ান টু ওয়ানে আটলাসের বক্সে বল পেয়ে যান সেগোভিয়া। মোক্ষম সুযোগ পেয়ে জাল কাঁপিয়ে দেন ভেনেজুয়েলার এই মিডফিল্ডার।

    অবশ্য ৮০ মিনিটেই সমতায় ফিরে অ্যাটলাস। মায়ামির বক্সে বল পেয়ে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে অ্যাটলাসকে সমতায় ফেরান রিভালদো লোজানো। এরপর নির্ধারিত আর কোনো গোল না হলে ম্যাচ ড্রয়ের পথেই ছিল।

    চমকটা তখনো বাকি ছিল। ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে ফের ত্রাতার ভূমিকায় হাজির হন মেসি। ডি বক্সে ঢুকে তিনি বল বাড়ান মার্সেলো ভাইগান্টের কাছে। তার দ্রুতগতির শটে দুই ম্যাচ পর জয়ের খাতা খোলে মিয়ামি।