ট্যাগ দুর্ঘটনা

  • সাঁথিয়ায় ঋণের চাপে এক ব্যক্তির আত্মহত্যা

     

    ডেক্স নিউজ : পাবনায় সাঁথিয়ায় ঋণের চাপে খয়বার আলী নামে এক ব্যক্তি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

    খয়বার আলী (৬০) উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ইকরজানা গ্রামের মৃত হারান উদ্দিনের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, খয়বার আলী বিভিন্ন এনজিও থেকে প্রায় তিন-চার লাখ টাকা ঋণ নিয়েছিলেন। একদিকে সংসারের খরচের চাপ অন্যদিকে ঋণের কিস্তির জন্য এনজিওর চাপ। তিনি কোনোভাবেই ঋণ দিতে পারছিলেন না।

    বুধবার (১ এপ্রিল) রাত ১০টার দিকে খাবার খেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে স্থানীয়রা ইকরজানা গ্রামের পাশে কানাবিলের মধ্যে পুকুরপাড়ে জামগাছে গামছা দিয়ে গলায় ফাঁসি নেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশ ও তার পরিবারকে খবর দেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    গৌরীগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মজিদ বলেন, খয়বার আলী কৃষি ও দিনমজুরের কাজ করতেন। তিনি অভাবী ও ঋণগ্রস্ত ছিলেন। হতাশা থেকেই হয়তো রাতের যেকোনো সময় আত্মহত্যা করেছেন। পরিবার ও থানা পুলিশের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

    সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে অভাব ও ঋণগ্রস্তের কারণে তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

    m
  • বড়াল নদে ডুবে ভাই-বোনের মৃত্যু

    ডেক্স নিউজ : পাবনার ফরিদপুরের বড়াল নদে গোসল করতে নেমে তিন্নি খাতুন (১১) ও জোবায়ের আহমেদ (৭) নামে দুই শিশু ডুবে মারা গেছে। শুক্রবার (২৬) দুপুরে উপজেলার উত্তর থানাপাড়া এলাকার গড়াল নদে ডুবে যায় শিশু দুজন। আর বিকালে নদ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

    মৃত তিন্নি ওই এলাকার আবু সামা কাউন্সিলরের মেয়ে এবং জোবায়ের একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। সম্পর্কে দুজন চাচাতো ভাই-বোন।

    স্থানীয়রা জানান, পরিবারের অগোচরে দুপুর ২টার দিকে বাড়ির পাশে বড়াল নদে গোসল করতে নামে তিন্নি ও জোবায়ের। সাঁতার না জানার কারণে তারা পানিতে তলিয়ে যায়। তাদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজন ও এলাকাবাসী।

    বিকেলে নদীতে তল্লাশি চালিয়ে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাদের গোপালনগর সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন্নি ও জোবায়েরকে মৃত ঘোষণা করেন।

    ফরিদপুর থানার ওসি হাসনাত জামান বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

    m

  • বউভাতে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, কনের বোনসহ আহত ১৫

    বউভাতে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, কনের বোনসহ আহত ১৫

    ডেক্স নিউজ :

    নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বউভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় কনেপক্ষের সঙ্গে বরপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কনের ছোটবোনসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোণা গ্রামে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, গত সোমবার উতিয়ারকোণা গ্রামের সবুজ মিয়ার ছেলে কাওছার মিয়ার (২২) সঙ্গে পাশের মেদী পাথরকাটা গ্রামের মো. আব্দুল হেকিমের মেয়ের বিয়ে হয়। পরদিন গত মঙ্গলবার বিকালে বরের বাড়ি উতিয়ারকোণা গ্রামে বউভাতের অনুষ্ঠানে দাওয়াত খেতে যান কনেপক্ষের লোকজন।

    এ সময় কনেপক্ষের লোকজন প্লেটে মাংস কম দেওয়া ও ভাতে দুর্গন্ধের অভিযোগ তোলেন। এসব নিয়ে কনেপক্ষের সঙ্গে বরপক্ষের লোকজনের কথা কাটাকাটি এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে কনের ছোট বোনসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

    বুধবার এ বিষয়ে বরের বাবা সবুজ মিয়া বলেন, ১ লাখ ৪০ হাজার টাকা খরচ করে আমার ছেলের বউভাতের অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠান চলাকালে খাবার খেতে বসে কনেবাড়ির লোকজন আমাদের লোকজনের সঙ্গে অহেতুক তর্কবিতর্ক করে একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকে। এত টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করলাম, কিন্তু তাদের এসব কর্মকাণ্ডের কারণে বিয়ের অনুষ্ঠানই মাটি হয়ে গেল।

    এদিকে কনের চাচা গোলাম মোস্তফা বলেন, বরের বাড়িতে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এটি খুবই লজ্জাজনক।

    মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, তারা বউভাত অনুষ্ঠানে সংঘর্ষের কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।

    m

  • বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

    বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

     

    ডেক্স নিউজ : নেত্রকোনার মদনে বাড়ির সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার মাঘান ইউনিয়নে পদারকোণার নয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমির হোসেন নামে ১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমির হোসেন নামে ১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

    m

  • কুকুরের কামড়ে এক দিনেই আহত ২০

    কুকুরের কামড়ে এক দিনেই আহত ২০

    ডেক্স নিউজ : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ও পৌরসভা এলাকায় হঠাৎ করে কুকুরের উপদ্রব উদ্বেগজনক হারে বেড়েছে। আজ রোববার সকাল থেকে দিনভর উপজেলার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও ১৫ বছরের নিচের কিশোর–কিশোরীর সংখ্যাই বেশি।

    স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় ঘুরে বেড়ানো বেশির ভাগ কুকুরই পূর্ণবয়স্ক এবং অনেক ক্ষেত্রে কোনো উসকানি ছাড়াই পথচারীদের ওপর হামলে পড়ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশুদের একা বাইরে যেতে দিতে অভিভাবকেরা ভয় পাচ্ছেন।

    ভুক্তভোগীদের অভিযোগ, কুকুরের উপদ্রব নতুন নয়; তবে সাম্প্রতিক সময়ে তা হঠাৎ করেই বেড়ে গেছে। তবু এ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের।

    কুকুরের কামড়ে আহত স্থানীয় সাংবাদিক কাওসার তালুকদার বলেন, আমি পৌর শহরের একটি সড়কে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ এসে কুকুর আমাকে আক্রমণ করে মারাত্মক আহত করেছে। পরে উপজেলা হাসপাতালে গিয়ে ভ্যাকসিন পাইনি। অতিরিক্ত মূল্যে কিনে এনে ভ্যাকসিন দিতে হয়েছে। এ বিষয়ে পৌরসভার উদ্যোগ নেওয়া জরুরী। তাছাড়া হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন রাখার ব্যবস্থা করতে হবে।

    এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রিফাতুল ইসলাম বলেন, কুকুরের উপদ্রব নিয়ে আগেও আলোচনা হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে সতর্কতার সঙ্গে চলাফেরা করারও পরামর্শ দেন।

    এদিকে কুকুরের কামড়ে আহতদের চিকিৎসা নিয়েও দেখা দিয়েছে ভোগান্তি। কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় অ্যান্টি-রেবিস ভ্যাকসিন না থাকায় রোগীদের বাইরে থেকে বেশি দামে কিনতে হচ্ছে। অথচ দেশের বিভিন্ন জেলা সদর ও উপজেলা পর্যায়ে এই ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহের সুযোগ রয়েছে।

    এ অবস্থায় দ্রুত কেন্দুয়ায় বিনামূল্যে অ্যান্টি-রেবিস ভ্যাকসিন সরবরাহ এবং কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

    m
  • নেত্রকোনায় বজ্রপাতে কৃষকসহ ২ জনের মৃত্যু

    নেত্রকোনায় বজ্রপাতে কৃষকসহ ২ জনের মৃত্যু

    ডেক্স নিউজ : নেত্রকোনায়  পৃথক স্থানে বজ্রপাতে কৃষকসহ ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুর্গাপুরে এক যুবক ও খালিয়াজুরিতে এক কৃষক বজ্রপাতে মারা যান।

    জেলার দুর্গাপুরে বজ্রপাতে আকাশ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আকাশ মিয়া ওই এলাকার মজিবুর রহমানের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া।

    খোঁজ নিয়ে জানা যায়, আকাশ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। শুক্রবার দুপুরে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে ধানখেতের পাশে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, তাকে হাসপাতালে আনলে পরীক্ষা নিরীক্ষার করে মৃত পাই। বজ্রপাতে মৃত্যুর লক্ষণ ওই ব্যক্তির শরীরে পাওয়া গেছে।

    দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

    এদিকে জেলার খালিয়াজুরী উপজেলার পাঙ্গাসিয়া হাওড়ে শুক্রবার বিকালে আকস্মিক বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, খালিয়াজুরী উপজেলা চাকুয়া ইউনিয়নের নলসিটি হাওর থেকে গরুকে ঘাস খাওয়ানো শেষে গরু নিয়ে বাড়িতে ফেরার পথে চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কৃষক সুদিন সরকার (৪৩) বজ্রপাতে ঘটনাস্থল গুরুতর আহত হন।

    পরে স্থানীয় কৃষকরা আহত অবস্থায় সুদিন সরকারকে উদ্ধার করে চিকিৎসার জন্য খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

    বজ্রপাতে দুজন মারা যাওয়ার বিষয়টি নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম নিশ্চিত করেছেন।

    m

  • গাছের সঙ্গে ধাক্কা, মিলল কাভার্ডভ্যানভর্তি ভারতীয় শাড়ি

    গাছের সঙ্গে ধাক্কা, মিলল কাভার্ডভ্যানভর্তি ভারতীয় শাড়ি

    ডেক্সনিউজ : নেত্রকোনার বারহাট্টায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধপথে আসা কাভার্ডভ্যানভর্তি ভারতীয় শাড়ি-কাপড় জব্দ করেছে পুলিশ। গাছের সঙ্গে ধাক্কার পর স্থানীয়দের তল্লাশিতে এসব অবৈধ শাড়ি-কাপড়ের হদিস মেলে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঁকুড়াবাজারে এসব কাপড় জব্দ করা হয়। পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

    এ সময় কাভার্ডভ্যানের চালক ইব্রাহিম (২৫) ও সহকারী সাব্বিরকে (২৭) আটক করা হয়। তাদের বাড়ি গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায়।

    পুলিশ, এলাকাবাসী ও আটক চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকায় নৌকা থেকে ভারতীয় শাড়ি ও থ্রিপিস ভর্তি করে একটি কাভার্ডভ্যান গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে বারহাট্টা উপজেলার কাঁকুড়া এলাকার একটি গাছের সঙ্গে কাভার্ডভ্যানটির ধাক্কা লাগে।

    স্থানীয় লোকজন এটি আটকে ভেতরে কী আছে জানতে চান। তাৎক্ষণিক সঠিক জবাব দিতে না পারায় লোকজন কাভার্ডভ্যানটি খুলে ভেতরে চোরাচালানের পণ্য দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ সময় এর চালক ও সহকারীকেও আটক করে।

    থানায় নিয়ে কাভার্ডভ্যানটি খুলে এতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রিপিস দেখতে পায় পুলিশ।

    থানায় আটক চালক ইব্রাহিম বলেন, ভোরে সীমান্ত এলাকা থেকে পণ্যগুলো নিয়ে রওনা হই। সব জায়গায় আমাদের সহযোগী রয়েছে। তারা পথ দেখিয়ে দেয়। সহযোগীদের দেখানো পথে বারহাট্টার কাঁকড়া এলাকায় এসে কাভার্ডভ্যানটি একটি গাছে ধাক্কা লাগে। এতেই এলাকাবাসী সন্দেহ করে এটি আটক করে। চার-পাঁচ দিন ধরে ঘুম নেই। ফলে রাস্তায় গাড়ি চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলাম। সেই কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে।

    বারহাট্টা উপজেলার সাংস্কৃতিক কর্মী আজিজুল হক ফারুক বলেন, এর আগেও বেশ কয়েকবার চোরাচালানের মালামাল ভর্তি গাড়ি আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বারবার এলাকার লোকজনই চোরাচালানের পণ্য আটক করেন। আইনশৃঙ্খলা বাহিনীর আরও নজরদারি বাড়ানো উচিত।

    বারহাট্টার সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন তালুকদার বলেন, আমি গ্রামপুলিশের মাধ্যমে খবর পাই একটি ট্রাক সড়কের পাশের একটি বাড়িতে উঠিয়ে দিয়ে একটি ঘরের ক্ষতি করেছে। পরে তাড়াহুড়ো করে তারা জরিমানা দিয়ে চলে যেতে চাইলে স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হয়। পরে আমি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ট্রাকটি জব্দ করে নিয়ে যায়।

    বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, শাড়ি, কাপড় ও থান কাপড় জব্দ করার সময় সংশ্লিষ্ট থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। জব্দ করা শাড়ি, থ্রিপিস ও থান কাপড় জব্দের তালিকা প্রস্তুতি চলছে।

    নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, জব্দকৃত ট্রাকের মালামাল স্থানীয় লোকজন এবং গণমাধ্যমের কর্মীদের সামনে খোলা হয়েছে। এখন জব্দকৃত মালামালের তালিকা চলছে। ভবিষ্যতেও অবৈধপথে আসা কাপড়সহ মাদক বন্ধে অভিযান পরিচালনা করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    m

  • সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    ডেক্স নিউজ : নেত্রকোনার আটপাড়ায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে শুনই ইউনিয়নের কালিয়াখালী গ্রামের কালিয়াখালী খালে এ ঘটনা ঘটে। মৃত হৃদয় মিয়া ওই গ্রামের সজলু মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, রাতে মাছ ধরার উদ্দেশ্যে খালে পানি সেচ দিচ্ছিলেন হৃদয়। এ সময় সেচপাম্পে বৈদ্যুতিক সংযোগে সমস্যা দেখা দিলে অসাবধানতাবশত তিনি তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্বজন ও আশপাশের লোকজন তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।এ বিষয়ে আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানি সেচ দিতে গিয়ে হৃদয় মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এ ঘটনায় আটপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

    m

  • জামালপুরে কার্ভাডভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের দিগপাইতে এ দুর্ঘটনা ঘটে।

    জামালপুরে কার্ভাডভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের দিগপাইতে এ দুর্ঘটনা ঘটে।

    বিডিনিউজ ডেক্স :

    জামালপুরে কার্ভাডভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের দিগপাইতে এ দুর্ঘটনা ঘটে।জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, দুপুরে জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কার্ভাডভ্যান দিগপাইত ইপিজেড এলাকায় পেছন থেকে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয়রা উদ্ধার করে শিশুসহ ৭ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

    m

  • টাঙ্গাইলে ঘর থেকে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

    টাঙ্গাইলে ঘর থেকে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

    বিডিনিউজ ডেক্স : টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নিজ ঘর থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

    নিহতরা হলেন- বাসাইলের গোসাখালি গ্রামের ঠান্ডু মিয়া (৭৫) ও তার স্ত্রী রিজিয়া বেগম (৭০)।নিহতদের স্বজনরা জানান, দুই দিন আগে বোরো ধান আবাদে কাজ করার জন্য কয়েকজন দিনমজুর আনা হয়। তারা নিহত দম্পতির বাড়ির পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন। সোমবার রাতে দিনমজুরদের অস্বাভাবিক চলাফেরা দেখে নিহতদের নাতি শাকিল সিকদারের সন্দেহ হয়। পরদিন সকালে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করলে ঠান্ডু মিয়া ও রেজিয়া বেগমকে মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি। এসময় ঘরের আলমারি ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছিল। পরে স্থানীয়দের সহায়তায় তাদের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, সোমবার রাতে তার বাড়িতে উত্তরাঞ্চল থেকে শ্রমিকরা এসেছিল। রাতে ঠান্ডু পেটে ব্যথা অনুভব করলে ওই শ্রমিকরা তাদের সঙ্গে থাকা ওষুধ খেতে দেয়। পরে মঙ্গলবার সকালে তারা ঘুম থেকে না ওঠায় আশপাশের লোক ডাকাডাকির এক পর্যায়ে ঘরে গিয়ে দেখে তারা পড়ে আছেন। ঘরের আসবাবপত্র এলোমেলো হয়েছিল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    M