ট্যাগ Chuadanga
-

চুয়াডাঙ্গায় ৩ কোটি ৬০ লাখ ২১টি স্বর্ণের বারসহ একজন আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধিভারতে পাচারের আগেই চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা মূল্যের ২ কেজি ৪৪৯ গ্রাম ওজনের ২১টি অবৈধ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌঁনে ৮টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যে জানতে পারেন যে, চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারতে স্বর্ণ পাচার করবে।সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিকনির্দেশনায় তারই নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র দল সীমান্ত পিলার নম্বর ৭৫/৩-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা পৌর এলাকার ইশ্বরচন্দ্রপুর রাস্তার ওপর এ্যাম্বুশ করে। এদিন আনুমানিক বেলা ১২ টা ২০ মিনিটে বিজিবি’র দলটি একটি মোটরসাইকেলযোগে ২জন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে। ওই সময় তাদের থামার সংকেত দিলে মোটরসাইকেল আরোহীদের ১জন মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও অন্যজন নেমে পাশের একটি ছোট পুকুরে ঝাঁপ দেয়। পরবর্তীতে টহলদল পানিতে নেমে জেলার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে আবদিন মিয়াকে আটক করে। আটকের সময় সে তার হেফাজতে থাকা ১টি প্যাকেট সদৃশ বস্তু পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। বিজিবি তার দেহ তল্লাশীর সময় অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় স্কচটেপ দিয়ে মোড়ানো ১টি প্যাকেট উদ্ধার করে। পরবর্তীতে বিজিবি দলের সদস্যগণ পুকুর থেকে চোরাকারবারীর ফেলে দেওয়া অপর প্যাকেটটিও উদ্ধার করে। উদ্ধারকরা ২টি প্যাকেট হতে ২১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও আটক ব্যক্তির ব্যবহৃত ২টি মোবাইল ফোন সেট এবং নগদ ২০২ টাকা জব্দ করা হয়। উদ্ধারকরা স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৪৪৯ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের তালিকা মূল্য ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা।ঘটনার ব্যাপারে নায়েক জাহাঙ্গীর আলম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। উদ্ধারকরা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।বিডি/ এআর -

চুয়াডাঙ্গায় জুলাই শহীদ মুকুলের পরিবারে জামায়াতের ২ লাখ ২০ হাজার টাকা প্রদান
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় জুলাই বিপ্লবে শহীদ মাসুদ রানা মুকুলের পরিবারের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা তুলে দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রুহুল আমিন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯টায় শহীদের স্ত্রী ও শিশু কন্যা আরবীর হাতে তিনি এই নগদ অর্থ তুলে দেন। এ সময় তিনি পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে যে কোন প্রয়োজনে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি জুলাই বিপ্লবে সরাসরি অংশ গ্রহণকারী এই বীরের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারী অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারী ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, জেলা বায়তুল সেক্রেটারী মোঃ কামাল উদ্দীন, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, সহকারী সেক্রেটারী জাহিদুল ইসলাম, দামুড়হুদা থানা আমীর নায়েব আলী, দর্শনা পৌর আমীর সাহিকুল আলম অপু, নায়েবে আমীর গোলজার হোসেন, পৌর সেক্রেটারী শাহরিয়ার আলম দবির, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর হোসাইন, সাবেক সভাপতি হাফেজ এমদাদুল্লাহ জামেন প্রমুখ।এ সময় শহীদ মাসুদ রানার শ্বশুর দর্শনা আজমপুরের অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী বাবুল মিয়া আগত নেতৃবৃেন্দর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শহীদ মাসুদ রানার মাগফিরাত কামনা, তার একমাত্র কন্যা ও বিধবা স্ত্রীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আজিজুর রহমান।
উল্লেখ্য, ২০২৪ এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার আগের দিন ৪ আগস্ট সরকার পতনের একদফা আন্দোলনে উত্তাল ঢাকার মিরপুর-১০ নম্বর গোল চত্বরের কাছে মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মাসুদ রানা মুকুল (৩৫)। মাসুদ রানা মুকুল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের স্কুল পাড়ার আব্দুর রায়হান ও জাহানারা খাতুনের ছোট ছেলে। আব্দুর রায়হান ও জাহানারা দম্পতির তিন ছেলে ও দুই মেয়ে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মাসুদ রানা মুকুল ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানের লিফট ইঞ্জিনিয়ার হিসেবে চাকুরী সুত্রে মিরপুর-১ নম্বর এলাকায় সনি সিনেমা হলের পেছনের দিকে একটি ভাড়া বাসায় থাকতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নিরলসভাবে সহযোগিতা করেছেন শহীদ মাসুদ রানা মুকুল।
বিডি/ এআর
-

চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ সাইদুর রহমান (৩৫) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টায় দামুড়হুদা উপজেলা পরিষদ গেটের পাশে তার ইলেট্রনিক্সের দোকান থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ১৫ রাউন্ড গুলিসহ যৌথবাহিনী তাকে আটক করে । সাইদুর রহমান শহরের ব্রীজ পাড়ার মরহুম কিয়াম উদ্দীন ওরফে ঘ্যানার ছেলে।
দামুড়হুদা মডেল থানার এস আই হিমেল রানা জানান, সেনাবাহিনী ও দামুড়হুদা মডেল থানা পুলিশ ভোর সাড়ে ৪টার সময় সাইদুর রহমানের নিজ বাড়ী থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে উপজেলা পরিষদ গেটের পাশে তার ইলেট্রনিক্সের দোকান থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে এসআই হিমেল বাদী হয়ে সাইদুরের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছেন।
বিডি/ এআর-2
-

চুয়াডাঙ্গা সীমন্তে বাংলাদেশীকে নির্যাতনের অভিযোগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আলী আকবর (৫৪) নামের একজনকে বেধড়ক মারধর, রাইফেলের বেওয়ানেট দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। আহত আলী আকবর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মাজপাড়ার মৃত নুর ইসলামের ছেলে।রোববার (২৭ জুলাই) দুপুরে আলী আকবরকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা এ সময় বিষয়টি জানাজানি হয়।
এর আগে শনিবার (২৬ জুলাই) সকালে স্থানীয় এক যুবক ক্ষত বিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেন। এসময় তার হাত-পায়ের ক্ষতস্থানগুলোতে একাধিক সেলাই দেয়া হয়। তবে পরিবারের সদস্যরা বিষয়টি গোপন রাখার চেস্টা করেন।
আহত বৃদ্ধ আলী আকবর বলেন, খুব সকালে চা পান শেষে হুদাপাড়া সীমান্তের কাছাকাছি গেলে তিন বিএসএফ সদস্য আমাকে ধরে বেধড়ক পেটাতে থাকে। তাদেরকে বলি, আমি সীমান্ত অতিক্রম করিনি।
আমাকে ছেড়ে দেন, তবুও তারা আমাকে রাইফেলের সামনের অংশ (বেওনেট) দিয়ে আমার শরীরের বিভিন্নস্থানে খোচাতে থাকে এবং পেটাতে থাকে। এরপর আমাকে ফেলে রেখে চলে যায়।
অহতের স্ত্রী ময়না খাতুন বলেন, ওই দিন ভোর বেলা স্থানীয় এক যুবক হুদাপাড়া সীমান্তের পাশে একটি কৃষি জমিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তখন তার হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ দেখে কুড়ুলগাছি গ্রামের পারভিন ড্রাগ হাউজ ডা. আকরাম হোসেনের (সাবেক উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার) কাছে নেয়া হয়। তিনি হাত-পায়ের বিভিন্নস্থানে একাধিক সেলাই দেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয় ইউপি সদস্য আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শুনেছি, বিএসএফের সদস্যরা আলী আকবরকে বেধড়ক মারধর করেছে।
জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬) চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক নাজমুল হাসান বলেন, তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে তার পরিবারের মাধ্যমে জেনেছি। সীমান্তের কোন পিলার এবং কোন স্থানে ঘটনাটি ঘটেছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিডি/এআর
-

চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগ সেক্রেটারী গ্রেফতার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবিরকে (৫৮) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তিনি আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের মৃত মুনসুর আলী বিশ্বাসের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৪জুলাই) বিকেলে আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের বাড়ির সামনে থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নেয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, আসাদুজ্জামান কবির ২০২৪ সালের ২০ নভেম্বর সদর থানায় দায়ের হওয়া মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি ছিলেন। চুয়াডাঙ্গা সদর আমলী আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আসাদুজ্জামান কবির চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। -

জীবননগর সীমান্ত থেকে পরিত্যক্ত বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল (ইউএসএ), ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার সীমান্তবর্তী গোয়ালপাড়া গ্রামের একটি ইটভাটার পাশ থেকে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫মিনিটে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপনে খবর পেয়ে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৬৪/৪-এস হতে ৩ কিলোমিটার বাংলােদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের একটি ইটভাটার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।