ট্যাগ jamat
-

কোটচাঁদপুরে পৌর জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঝিনাইদহের কোটচাঁদপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।“সত্য সমাগত মিথ্যা বিতাড়িত, সত্যের জয় অবশ্যম্ভাবী” পবিত্র কোরআনের এ বাণীকে সামনে রেখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।বুধবার (২৩জুলাই) রাত ৯ টায় স্থানীয় আল ফালাহ ইসলামি সেন্টারে পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম সমাবেশে সভাপতিত্ব করেন। পৌর জামায়াতের সেক্রেটারি মাহফুজুল হক মিন্টুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে হলে কোরানের শাসন কায়েম করতে হবে। কল্যাণ মূলক দেশ গঠনে সকলের অগ্রণী ভুমিকা পালন করার আহবান জানান তিনি।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোটচাঁদপুর উপজেলা সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম, ওয়ার্ড দ্বায়িত্বশীল মাওলানা শহিদুল ইসলাম, শাহাবুদ্দিন শাবু, বাবলু মিয়া প্রমুখ।সমাবেশ শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক মতিয়ার রহমান। -

চৌগাছায় জুলাই শহীদ আল আমিনের পরিবারকে আরও এক লাখ টাকা দিলো জামায়াত
চৌগাছা (যশোর) প্রতিনিধি২০২৪ সালের জুলাই বিপ্লবে চৌগাছার একমাত্র শ’হিদ আল্ আমিনের পরিবারকে ঘর নির্মাণে আরও এক লাখ টাকা দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার বিকেল ৩টায় আল আমিনের বাড়িতে এই টাকা প্রদান করা হয়।যশোর জেলা জামায়াতের আমিরের পক্ষে আল আমিনের বাবা আনোয়ার হোসেন বাবুর হাতে তাদের ঘর নির্মাণের জন্য আরও এক লক্ষ টাকা তুলে দেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী। এর আগে যশোরে এক অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আল আমিনের বাবা আনোয়ার হোসেনের হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন। পরে বিভিন্ন সময়ে উপজেলা জামায়াতের পক্ষ থেকে আরও কিছু টাকা দেয়া হয়।টাকা প্রদানের আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা জামায়াতের এই সেক্রেটারি বলেন আমরা সব সময় আল আমিনের পরিবারের পাশে আছি। আল আমিন যেন শাহাতদের মর্যাদা পান সেই দোয়া করে তিনি বলেন, আল আমিনের পরিবারের ক্ষতিপূরণ দেয়ার কোন ক্ষমতা আমাদের নেই। আমারা শুধুমাত্র সামাজিক কাজের অংশ হিসেবে এই পরিবারের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা জামায়তের আমির মাওলানা গোলাম মোর্শেদ। এসময় অন্যান্যের মধ্যে পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, ফুলসারা ইউনিয়ন জামায়াতের সভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার এনামুল হক, শ্রমিক নেতা আহসান হাবিব, সিংহঝুলী ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি জিকো খান, সিংহঝুলী ইউনিয়ন শ্রমিক বিভাগের সভাপতি আবু বকর সিদ্দিকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -

জাতীয় সমাবেশ সফল করতে চৌগাছায় জামায়াতের মিছিল
চৌগাছা (যশোর) প্রতিনিধি
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের চৌগাছা উপজেলা শাখা।
৬ জুলাই বুধবার বিকেলে শহরের কামিল মাদ্রাসা মাঠ থেকে থেকে মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কামিল মাদরাসা মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান আল মামুন, বায়তুলমাল সম্পাদক মাষ্টার ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দীন, সাবেক চেয়ারম্যান চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা আব্দুল লতিফ, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সাবেক কাউন্সিলর মহিউদ্দীন, আব্দুর রহমান, হাসানুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়াার্দী উদ্যানে সমাবেশে যোগ দিয়ে সমাবেশকে সফল করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কা জনগণের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।
-

মেহেরপুরে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা
মেহেরপুর প্রতিনিধিবাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর-১ ও ২ আসনের নির্বাচনী দায়িত্বশীলদের প্রশিক্ষন কর্মশালা মেহেরপুর জেলা শাখার আয়োজনে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মেহেরপুর জেলা আমীর মাওঃ তাজউদ্দীন খান। প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতের যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ডঃ আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২আসনের সংসদ সদস্য প্রার্থী ও চুয়াডঙ্গা জেলা আমীর এ্যাডঃ রুহুল আমিন। আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওঃ মাহাবুবু-উল আলম, মেহেরপুর জেলা নির্বাচন পরিচালক জারজিস হুসাইন, মেহেরপুর-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নাজমুল হুদা, মেহেরপুর-১ আসন নির্বাচনী কমিটির সদস্য সচিব খাইরুল বাসার, জেলা রাজনৈতিক সেক্রেটারী কাজী রুহুল আমীন, শ্রমিকল্যান ফেডারেশন মেহেরপুর জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, মেহেরপুর সদর জামায়াত আমীর মাও, সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাও, খানজাহান আলী,মেহেরপুর পৌর জামায়াত আমীর সোহেল রানা ডলার, গাংনী উপজেলা জামায়াত আমীর ডাঃ রবিউল ইসলাম, গাংনী পৌর জামায়াতের আমীর আহসান উল্লাহ প্রমুখ।
