ক্যাটাগরি জাতীয় সংবাদ

  • প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে; চরমোনাই পীর

    প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে; চরমোনাই পীর

     

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে,এটা শোনার পর তাদের ঘুম হচ্ছেনা। তারা অস্থির হয়ে পড়েছেন। ফ্যাসিষ্ট হাসিনা ৩ ঘন্টা আগেও জানতো না দেশ থেকে পালাতে হবে। আল্লাহ যখন এত বড় শক্তিশালী খুনিকে দেশ ছাড়া করিয়ে এদেশ স্বাধীন করিয়েছেন, তখন আরেক ফ্যাসিষ্ট আসবে, খুনি আসবে, টাকা পাচারকারী আসবে, আমাদের মনে হয় আল্লার রহমতে এটা হবে না। তিনি বলেন, দৃশ্যমান খুনি জালেম টাকা পাচারকারীদের বিচার হতে হবে। এর পরে প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে।

    (২৮ জুলাই) সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা টাউনহল ফুটবল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বর্ক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতার পক্ষে কথা বলে। খুনি চাঁদাবাজদের,বিদেশে টাকা পাচারকারীদের সিঁড়ি হিসেবে কখনো ব্যবহার হয়নি।

    একটি দলের কিছু ব্যক্তির কাছে এ দেশ এক প্রকার জিম্মি অবস্থায় ছিল। দেশ সুন্দর করার চেষ্টা থাকলেও তাদের কারনে সুন্দর করার পরিবেশ তৈরী হয়নি। ৫ আগস্টের পরে পরিবেশ তৈরী হয়েছে। বিগত দিনে নিজের এবং দলের স্বার্থে সংবিধান পরিবর্তন করেছে। এজন্য কোনো দলের স্বার্থে বিবেচনা না করে দেশের স্বার্থ বিবেচনা করে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন।

    সেই নির্বাচন পদ্ধতির পরিবর্তন হলো পিআর সিস্টেমে নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটারদের মূল্যায়ণ হবে। আর বার বার চেষ্টা করেও ফ্যাসিষ্টরা ঘুরে দাড়ানোর সুযোগ পাবেনা। যারা এক সময় নিজের এবং দলের স্বার্থকে অগ্রাধীকার দিয়ে দেশের স্বার্থ ভুলন্ঠিত করেছে তারা এই পিআর পদ্ধতি বোঝে না। তারা বলে পিআর পদ্ধতি খাই না মাথায় দেয়? আমরা বলবো পিআর পদ্ধতি খাইও না মাথায়ও দেয়না। পিআর পদ্ধতির মাধ্যমে এ দেশ সুন্দর হবে মানবতার কল্যাণ হবে মানুষের অধিকার বাস্তবায়ন হবে। যারা পিআর পদ্ধতি বোঝেন না তাদের উদ্দেশ্যে বলি, দলের দিকে তাকিয়ে কথা বলেন। পিআর পদ্ধতিতে ভোট হলে হাজার হাজার ভাইকে মিথ্যা মামলায় দমন করা যাবে না । তিনি বলেন, এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশে সুন্দর করার দায়িত্ব আমাদের। চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবেনা। আমাদের দেশের টাকা বিদেশে পাচার করতে দেয়া যাবে না।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুহাম্মাদ হাসানুজ্জামান সজিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় যুগ্ম- মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিন, চুয়াডাঙ্গা-১ আসনের  জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা জেলার খেলাফত মজলিসের সভাপতি মুফতি সোয়াইব হোসাইন কাসেমী, জাতীয় নাগরিক পার্টির  প্রধান সমন্বকারী খাজা আমিরুল বাশার বিপ্লব, জাতীয় শিক্ষক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান রনি ও হেফাজত ইসলাম বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান গওহরী প্রমুখ।

    বিডি/বিএ

     

     

     

  • মেহেরপুরে ইজিবাইক চালক হত্যায় একজনের মৃত্যুদন্ড

    মেহেরপুরে ইজিবাইক চালক হত্যায় একজনের মৃত্যুদন্ড

    মেহেরপুর প্রতিনিধি
    মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের ইজিবাইক চালক জামাল হোসেন হত্যা মামলার একমাত্র আসামি বাচ্চু মিয়াকে মৃত্যুদণ্ড (ফাঁসি) দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
    সোমবার (২৮ জুলাই) দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বাচ্চু মিয়া সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে।
    মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর মেহেরপুর সদর উপজেলার নতুন শেখপাড়া এলাকার একটি লিচু বাগান থেকে জামাল হোসেনের (৫৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মেহেরপুর সদর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে শোলমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে বাচ্চু মিয়াকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা (পরিদর্শক) মেছবাহ উদ্দিন আহমেদ। মামলার অভিযোগত্র, দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আসামি বাচ্চু মিয়াকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
    মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইদুর রাজ্জাক এবং আসামি পক্ষে এহান উদ্দিন মনা আইনজীবীর দায়িত্ব পালন করেন। আদেশ ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইদুর রাজ্জাক বলেন, ‘আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট। জামাল হত্যার বিচার পেয়ে তার পরিবার স্বস্তি পাবে বলে আশা করছি।”
    অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এহান উদ্দিন মনা বলেন, ’আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’
    রায় ঘোষণার সময় আসামি বাচ্চু মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।
    বিডি/ এআর
  • চুয়াডাঙ্গা সীমন্তে বাংলাদেশীকে নির্যাতনের অভিযোগ

    চুয়াডাঙ্গা সীমন্তে বাংলাদেশীকে নির্যাতনের অভিযোগ

    চুয়াডাঙ্গা প্রতিনিধি
    চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আলী আকবর (৫৪) নামের একজনকে বেধড়ক মারধর, রাইফেলের বেওয়ানেট দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। আহত আলী আকবর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মাজপাড়ার মৃত নুর ইসলামের ছেলে।

    রোববার (২৭ জুলাই) দুপুরে আলী আকবরকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা এ সময় বিষয়টি জানাজানি হয়।

    এর আগে শনিবার (২৬ জুলাই) সকালে স্থানীয় এক যুবক ক্ষত বিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেন। এসময় তার হাত-পায়ের ক্ষতস্থানগুলোতে একাধিক সেলাই দেয়া হয়। তবে পরিবারের সদস্যরা বিষয়টি গোপন রাখার চেস্টা করেন।

    আহত বৃদ্ধ আলী আকবর বলেন, খুব সকালে চা পান শেষে হুদাপাড়া সীমান্তের কাছাকাছি গেলে তিন বিএসএফ সদস্য আমাকে ধরে বেধড়ক পেটাতে থাকে। তাদেরকে বলি, আমি সীমান্ত অতিক্রম করিনি।
    আমাকে ছেড়ে দেন, তবুও তারা আমাকে রাইফেলের সামনের অংশ (বেওনেট) দিয়ে আমার শরীরের বিভিন্নস্থানে খোচাতে থাকে এবং পেটাতে থাকে। এরপর আমাকে ফেলে রেখে চলে যায়।
    অহতের স্ত্রী ময়না খাতুন বলেন, ওই দিন ভোর বেলা স্থানীয় এক যুবক হুদাপাড়া সীমান্তের পাশে একটি কৃষি জমিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তখন তার হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ দেখে কুড়ুলগাছি গ্রামের পারভিন ড্রাগ হাউজ ডা. আকরাম হোসেনের (সাবেক উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার) কাছে নেয়া হয়। তিনি হাত-পায়ের বিভিন্নস্থানে একাধিক সেলাই দেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    স্থানীয় ইউপি সদস্য আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শুনেছি, বিএসএফের সদস্যরা আলী আকবরকে বেধড়ক মারধর করেছে।

    জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬) চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক নাজমুল হাসান বলেন, তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে তার পরিবারের মাধ্যমে জেনেছি। সীমান্তের কোন পিলার এবং কোন স্থানে ঘটনাটি ঘটেছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।

    বিডি/এআর

  • চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগ সেক্রেটারী গ্রেফতার

    চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগ সেক্রেটারী গ্রেফতার

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবিরকে (৫৮) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তিনি আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের মৃত মুনসুর আলী বিশ্বাসের ছেলে।
    জানা গেছে, বৃহস্পতিবার (২৪জুলাই) বিকেলে আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের বাড়ির সামনে থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নেয়।
    চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, আসাদুজ্জামান কবির ২০২৪ সালের ২০ নভেম্বর সদর থানায় দায়ের হওয়া মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি ছিলেন। চুয়াডাঙ্গা সদর আমলী আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
    আসাদুজ্জামান কবির চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই আওয়ামী রাজনীতির সাথে যুক্ত।

  • জীবননগর সীমান্ত থেকে পরিত্যক্ত বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি উদ্ধার

    জীবননগর সীমান্ত থেকে পরিত্যক্ত বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি উদ্ধার

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    চুয়াডাঙ্গার জীবননগর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল (ইউএসএ), ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

    বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার সীমান্তবর্তী গোয়ালপাড়া গ্রামের একটি ইটভাটার পাশ থেকে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

    বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫মিনিটে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপনে খবর পেয়ে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৬৪/৪-এস হতে ৩ কিলোমিটার বাংলােদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের একটি ইটভাটার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে লাল পদ্ম ফুল

    গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে লাল পদ্ম ফুল

    গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে লাল পদ্ম ফুল। তবে এ সময়ে আশার আলো দেখাচ্ছে যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের গরীবপুর নিউমার্কেটের পাশের পুকুরে ফোটা লাল পদ্মফুল।

  • চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস

    চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস

    চুয়াডাঙ্গা প্রতিনিধি
    চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিজিবি-৬ বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমান চায়না দুয়ারী জাল জব্দ করেছে।
    বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর, জুড়ানপুর ও নতিপোতা গ্রামে অভিযান চালিয়ে এ অবৈধ চায়না দুয়ারী জাল আটক করা হয়।
    বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর, জুড়ানপুর ও নতিপোতা গ্রামে অবৈধ চায়না দুয়ারী জাল মজুদ রয়েছে বলে তথ্যে পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে বিষ্ণপুর, জুড়ানপুর ও নতিপোতা গ্রামে সকাল ১১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিজিবির নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
    চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে এক প্লাটুন বিজিবি সদস্য, দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাশফিকুর রহমান, দামুড়হুদা সহকারী মৎস্য কর্মকর্তা মো. ফারুক মহলদার এবং দামুড়হুদা থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। টাস্কফোর্স অভিযান চলাকালে মোট পনের লক্ষ টাকা মূল্যের ১০০ টি অবৈধভাবে রক্ষিত চায়না দূয়ারী জাল জব্দ করে। জব্দকৃত জালগুলো টাস্কফোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
    বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের এলাকায় চোরাচালান, অবৈধ মজুদ ও পরিবেশ বিধ্বংসী সামগ্রীর বিরুদ্ধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। মফিজ জোয়ার্দ্দার,চুয়াডাঙ্গা।
  • চৌগাছায় জুলাই শহীদ আল আমিনের পরিবারকে আরও এক লাখ টাকা দিলো জামায়াত

    চৌগাছায় জুলাই শহীদ আল আমিনের পরিবারকে আরও এক লাখ টাকা দিলো জামায়াত

    চৌগাছা (যশোর) প্রতিনিধি
    ২০২৪ সালের জুলাই বিপ্লবে চৌগাছার একমাত্র শ’হিদ আল্ আমিনের পরিবারকে ঘর নির্মাণে আরও এক লাখ টাকা দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
    বৃহস্পতিবার বিকেল ৩টায় আল আমিনের বাড়িতে এই টাকা প্রদান করা হয়।
    যশোর জেলা জামায়াতের আমিরের পক্ষে আল আমিনের বাবা আনোয়ার হোসেন বাবুর হাতে তাদের ঘর নির্মাণের জন্য আরও এক লক্ষ টাকা তুলে দেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী। এর আগে যশোরে এক অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আল আমিনের বাবা আনোয়ার হোসেনের হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন। পরে বিভিন্ন সময়ে উপজেলা জামায়াতের পক্ষ থেকে আরও কিছু টাকা দেয়া হয়।
    টাকা প্রদানের আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা জামায়াতের এই সেক্রেটারি বলেন আমরা সব সময় আল আমিনের পরিবারের পাশে আছি। আল আমিন যেন শাহাতদের মর্যাদা পান সেই দোয়া করে তিনি বলেন, আল আমিনের পরিবারের ক্ষতিপূরণ দেয়ার কোন ক্ষমতা আমাদের নেই। আমারা শুধুমাত্র সামাজিক কাজের অংশ হিসেবে এই পরিবারের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।
    উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা জামায়তের আমির মাওলানা গোলাম মোর্শেদ। এসময় অন্যান্যের মধ্যে পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, ফুলসারা ইউনিয়ন জামায়াতের সভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার এনামুল হক, শ্রমিক নেতা আহসান হাবিব, সিংহঝুলী ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি জিকো খান, সিংহঝুলী ইউনিয়ন শ্রমিক বিভাগের সভাপতি আবু বকর সিদ্দিকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • চৌগাছায় পরিবেশ অধিদপ্তরের অভিযান; ৩’শ কেজি পলিথিন ও ৫ টি হাইড্রোলিক হর্ন জব্দ

    চৌগাছায় পরিবেশ অধিদপ্তরের অভিযান; ৩’শ কেজি পলিথিন ও ৫ টি হাইড্রোলিক হর্ন জব্দ

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    যশোরের চৌগাছায় দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন। অভিযানে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৩’শ কেজি পলিথিন ও ৫ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

    পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ২১ জুলাই সোমবার বিকেলে চৌগাছা শহরের চুড়িপট্রি ও প্রেক্লাব মোড়ে আদালত পরিচালনা করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তাসমিন জাহান।

    অভিযানের সময় পরিবেশ দূষণকারি পলিথিন বিক্রির অভিযোগে শহরের চুড়িপট্রি এলাকার দিসার স্টোরের মালিককে ২০ হাজার টাকা এবং নয়ন স্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করে আদালত। এসময় দুটি দোকন থেকে প্রায় ৩’শ কেজি পলিথিন জ¦ব্দ করে ধ্বংশ করা হয়।

    অন্যদিকে, শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ১৮ ধারায় তিনটি যাত্রীবাহি বাসে ক্ষতিকর হাইড্রোলিক হর্ণ থাকার কারনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। এবং এসব পরিবহন থেকে ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান বলেন, ‘যেথনেই দূষণ সেখানেই মিশন’ এই শ্লোগান সামনে রেখে পরিবেশ দূষণকারিদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

    ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক ইমদাদুল হক, পরিদর্শক জিহাদ হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

  • জাতীয় সমাবেশ সফল করতে চৌগাছায় জামায়াতের মিছিল

    জাতীয় সমাবেশ সফল করতে চৌগাছায় জামায়াতের মিছিল

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের চৌগাছা উপজেলা শাখা।

    ৬ জুলাই বুধবার বিকেলে শহরের কামিল মাদ্রাসা মাঠ থেকে থেকে মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কামিল মাদরাসা মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান আল মামুন, বায়তুলমাল সম্পাদক মাষ্টার ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দীন, সাবেক চেয়ারম্যান চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা আব্দুল লতিফ, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সাবেক কাউন্সিলর মহিউদ্দীন, আব্দুর রহমান, হাসানুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়াার্দী উদ্যানে সমাবেশে যোগ দিয়ে সমাবেশকে সফল করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কা জনগণের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।