বিডিটাইমস ডেস্কঃ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আমরা বিশ্বাস করি গণতন্ত্র হচ্ছে সব রোগের নিয়ামক। যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আচরণ করি তাহলে বাংলাদেশের সব সমস্যা সমাধান হবে। একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের কাঁধে চেপে বসেছিল। যার মাধ্যমে তারা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের পর তিনি একথা বলেন।
‘আমরা সবসময় বলেছি বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যেটির উদারপন্থি রাজনৈতিক দল এবং তারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে এবং তখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।