ডেস্ক নিউজঃ
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দেখতে যান তিনি।
এ সময় ডা. তাহের-এর শারীরিক অবস্থার খোঁজখবর নেন ফখরুল এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।