মার্চ 25, 2026

বাড়ি » সড়কে একই গ্রামের চারজনের মৃত্যু ‘এই গ্রামে ঈদ নাই, সবার মন ভাঙ্গি গেছে’

সড়কে একই গ্রামের চারজনের মৃত্যু ‘এই গ্রামে ঈদ নাই, সবার মন ভাঙ্গি গেছে’

মার্চ 25, 2026

কাঁচা রাস্তা থেকে বাড়িটি খানিকটা নিচুতে। বাড়ির উঠানে লাশ রাখার ৪টি খাটিয়া। উঠানের বাঁপাশে পুরোনা একটি কবরের পেছনে নতুন একটি কবর খোঁড়া। এই কবরে গতকাল বুধবার রাতে দাফন করা হয়েছে ১২ বছরের শিশু তাইয়্যেবাকে। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের কাউনিয়ার তালুক শাহবাজ গ্রামে গিয়ে এ দৃশ্য দেখা গেল।

গতকাল সকালে বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় তাইয়্যেবা ইসলাম ছাড়াও তার চাচা মমিনুল ইসলাম ওরফে রিন্টু (৪৫), চাচি মরিজন বেগম (৪০) ও ফুফু শিউলি বেগম (৬০) নিহত হন। তাঁদের বাড়ির পার্শ্ববর্তী কাউনিয়া উপজেলা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। একই গ্রামের চারজনের এমন

ঢাকা–কুড়িগ্রাম মহাসড়কের ডান দিকে নেমে কিছুদূর এগোলে গাজীরহাটে যাওয়ার পাকা রাস্তা। মোটরসাইকেল থামিয়ে অটোচালক সোলায়মান আলীকে গাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা জিজ্ঞাসা করতেই বললেন, ‘রিন্টুর বাড়ি যাইবেন? সোনার সংসারটা চোখের জলে ভাসি গেল।’

সড়ক দুর্ঘটনায় নিহত মমিনুলের বাড়িতে গিয়ে কোনো পুরুষকে পাওয়া গেল না। বাড়ির ভেতর কয়েকজন নারীর কণ্ঠ শোনা গেল। বাড়ির উঠান থেকে সংবাদ পাঠিয়ে জানা গেল, তাঁরা কথা বলবেন না। খানিক পরে কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিসহ বাড়িতে এলেন মমিনুলের বড় ভাই সাইফুল ইসলাম।

সাইফুল ইসলামরা চার ভাই, দুই বোন। এর মধ্যে গতকাল দুর্ঘটনায় মেজ ভাই মমিনুল, বোন শিউলি এবং আরেক ভাই শহিদুলের মেয়ে তাইয়্যেবা মারা গেছে।

সাইফুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর শাহবাগ থেকে মাইক্রোবাস ভাড়া করে তাঁর ভাইবোনদের পরিবার ঈদ করার জন্য বাড়ির উদ্দেশে যাত্রা করে। গাড়িতে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধসহ ১৭ জন ছিলেন। তাঁরা সবাই আত্মীয়স্বজন। গতকাল সাহ্‌রির সময়ও গাড়িতে থাকা সদস্যরা গ্রামের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছিলেন। সাইফুল ইসলাম জানান, চালক ভুল করে পাবনার দিকে চলে গিয়েছিলেন। অনেক দূর যাওয়ার পর আবার ঘুরে আসেন। চালকের তাড়া থাকায় দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।

সাইফুল বলেন, ‘এটা দুর্ঘটনা নয়, এটা মানুষোক ইচ্ছা করি মারি ফেলা। রোড চেনেন না, মানুষোক কইতেন। মানুষ বলি দিত। রোডে গাড়ি টানেন ১৩০। ওভারব্রিজ থেকে নামতেছে, তাও স্লো (ধীর) করেন নাই।’ তিনি আরও বলেন, ‘শুনলোং, ড্রাইভার নাকি দুই রাত থাকি ঘুমায় না, খালি টিপ (ভাড়া) মারে।’

সাইফুল জানান, দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের বিভাজকে আঘাত করে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা সকালে বগুড়ায় চলে যান। সেখানে তাঁরা মমিনুল, শিউলি বেগম ও তাইয়্যেবার লাশ বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখতে পান। তিনটি লাশ নিয়ে আসার সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খবর পান, মমিনুলের স্ত্রী মরিজন বেগমও মারা গেছেন।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে গাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহত ব্যক্তিদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে শিশু তাইয়্যেবাকে বাড়ির উঠানে দাদার কবরের পেছনে এবং বাকি তিনজনকে

টপিক :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো দেখুন