জানুয়ারি 31, 2026

স্থান :

/

/

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা যশোরে আটক

নভেম্বর 13, 2025

ডেস্ক নিউজ:

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক এবং ঢাকা উত্তর মহানগর শাখার সহ-সভাপতি তিতাস উদ্দিনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয়।

তিতাস উদ্দিন ওই গ্রামের শাহ আলমের ছেলে।

ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঁঞা জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পান যে- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস তার বাড়িতে অবস্থান করছেন। একইসঙ্গে গোপনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য তার দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। সংবাদ পেয়ে ভোর ৬টার দিকে সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয়। তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বি/এ

টপিক :

স্থান :

/

/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো দেখুন