ফেব্রুয়ারি 1, 2026

স্থান :

/

/

ঢাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঘোড়াশাল

নভেম্বর 27, 2025

ডেস্ক নিউজঃ

ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী কর্মকর্তা ফারজানা সুলতানা মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।’

উল্লেখ্য, গত শুক্রবার ও পরদিন শনিবার ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। এতে ১০ জন নিহত হন।

টপিক :

স্থান :

/

/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো দেখুন