জানুয়ারি 31, 2026

স্থান :

/

/

বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা; আটক এক

নভেম্বর 13, 2025

ডেস্ক নিউজ:

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে (সুমন) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে মহানগরীর ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় বিচারক আবদুর রহমানের স্ত্রী তাসমিন নাহার গুরুতর জখম হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। ছেলে তাওসিফ নবম শ্রেণির ছাত্র ছিল।

হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, তাসমিন নাহারের  অস্ত্রোপচার করা হচ্ছে

ঘটনাস্থল থেকে একজন দুর্বৃত্তকে আটক করা হয়েছেতাকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

এম.কে

টপিক :

স্থান :

/

/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো দেখুন