মার্চ 25, 2026

বাড়ি » ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ বিপুল পরিমাণ চাল আটক

‘খাদ্যবান্ধব কর্মসূচির’ বিপুল পরিমাণ চাল আটক

মার্চ 25, 2026

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে ব্যবসায়ীদের গুদাম থেকে ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ বিপুল পরিমাণ চাল আটক করেছে স্থানীয় জনতা। পরে গুদাম ঘরগুলো হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার দিবাগত মধ্যরাতে (১৯ মার্চ) উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের পাশে কাশিম বাজারের স্থানীয় ব্যবসায়ী ছমের আলী, রবিউল ইসলাম ও সোনাউল্লা মিয়ার গুদাম ঘর থেকে এসব চাল আটক করা হয়। তবে অভিযুক্ত ব্যবসায়ীরা সটকে পড়েছেন।পুলিশ জানায়, খাদ্য অধিদফতরের সিলমোহরযুক্ত ৩০ কেজি চালের বস্তা এবং কিছু সিলবিহীন বস্তায় এসব চাল গুদামে অবৈধভাবে মজুত করা হয়েছিল। তাৎক্ষণিক চালের সঠিক হিসাব করা সম্ভব না হলেও ধারণা করা হচ্ছে, তিনটি গুদামে ৭ থেকে ৮শ বস্তায় কমবেশি ২০ মেট্রিক টন চাল থাকতে পারে ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির চালের সঙ্গে কিছু ভিজিএফের বরাদ্দকৃত চালও আছে। নিরপেক্ষ তদন্ত করলে চাল চুরি চক্রের হোতাদের ধরা যেতে পারে। তবে এসব ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন জানান, চেয়ারম্যান মেম্বাররা পাইকারদের কাছে চাল বিক্রি করে দিয়েছেন। পাইকাররা বিলির সময় জনসম্মুখে পরিষদের গুদাম থেকে এসব চাল নিয়ে এসে নিজেদের গুদামে রেখেছে। অথচ গরিব মানুষরা চাল না পেয়ে খালি হাতে ফিরে গেছেন।

টপিক :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো দেখুন