মার্চ 28, 2026

বাড়ি » তেল সংকটে দু’দিন ধরে পাম্প বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ

তেল সংকটে দু’দিন ধরে পাম্প বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ

মার্চ 28, 2026

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও সরবরাহ ঘাটতির অজুহাতে লালমনিরহাটে হঠাৎ করেই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল থেকে জেলার অধিকাংশ পেট্রল পাম্প বন্ধ করে দিয়েছেন মালিকরা। পাম্পের মেশিনগুলো দড়ি, ড্রাম ও কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে।

কোনো পূর্বঘোষণা ছাড়াই এভাবে বিক্রি বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালক, মাইক্রোবাস, ট্রাকচালকসহ সরকারি-বেসরকারি কাজে ব্যবহৃত বিভিন্ন যানবাহনের চালকরা।

খোঁজ নিয়ে জানা যায়, জেলা শহরের হাড়িভাঙ্গা, পুলিশ লাইন, কুলাঘাট এবং পার্শ্ববর্তী আদিতমারী, সাপটিবাড়ী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রামের অধিকাংশ পেট্রল পাম্প ঈদের দিন থেকেই আংশিক বা সম্পূর্ণ বন্ধ রয়েছে। যে কয়েকটি খোলা ছিল, সোমবার সকাল থেকে বিনা ঘোষণায় সেগুলোও বন্ধ করে দেওয়া হয়।

সরেজমিনে শহরের একটি পেট্রল পাম্পে গিয়ে দেখা যায়, জ্বালানি নিতে এসে তেল না পেয়ে পুলিশের ব্যবহৃত একটি গাড়ি পাম্পেই পড়ে আছে।

ভোক্তাদের অভিযোগ, মধ্যপ্রাচ্যের উত্তেজনার অজুহাত দেখিয়ে সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন পাম্প মালিকরা। সরকারের পক্ষ থেকে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকার কথা বলা হলেও, মাঠ পর্যায়ে এর কোনো প্রতিফলন নেই। তেল না পেয়ে ক্ষুব্ধ চালকরা প্রশাসনের নজরদারির অভাবকে দুষছেন।

তেল নিতে আসা মোটরসাইকেল চালক মাহাফুজার রহমান হতাশা প্রকাশ করে বলেন, কোনো পাম্পেই তেল পাচ্ছি না। পূর্বঘোষণা ছাড়াই পেট্রল পাম্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অধিকাংশ পাম্প ঈদের দিন থেকেই বন্ধ। এভাবে চললে আমাদের বাইকগুলো চলবে কীভাবে, আর আমরা যাব কোথায়?

টপিক :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো দেখুন