জানুয়ারি 31, 2026

টঙ্গীবাড়িতে আ. লীগ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রেফতার

জানুয়ারি 29, 2026

বিডিটাইমস ডেস্কঃ

টঙ্গীবাড়ীতে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে আউটশাহী ও আড়িয়ল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- উপজেলার আড়িয়ল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান শেখ (৪৫) ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হাওলাদার (৫০)।

শফিকুল উপজেলার কাইচাইল গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে এবং হাসান শেখ আড়িয়ল গ্রামের মৃত কফিল উদ্দিন শেখের ছেলে।

টঙ্গীবাড়ী থানা ওসি মো. মনিরুল হক ডাবলু জানান, বিস্ফোরক মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

টপিক :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো দেখুন