মার্চ 25, 2026

বাড়ি » শুক্রবার কু‌ড়িগ্রা‌মের সাত গ্রা‌মে ঈদ

শুক্রবার কু‌ড়িগ্রা‌মের সাত গ্রা‌মে ঈদ

মার্চ 25, 2026

সৌ‌দি আর‌বের সঙ্গে মিল রে‌খে শুক্রবার (২০ মার্চ) কু‌ড়িগ্রা‌মের পাঁচ উপ‌জেলার সাত গ্রা‌মে ঈদুল ফিত‌রের নামাজ অনু‌ষ্ঠিত হ‌বে।‌ ওই গ্রা‌মগু‌লোর সহস্রা‌ধিক মুস‌ল্লি ঈদ জামা‌তের প্রস্তু‌তি নি‌য়ে‌ছেন। ‌জেলা পু‌লি‌শের বি‌শেষ শাখা (‌ডিএস‌বি) এ তথ্য নি‌শ্চিত করে‌ছে।

ডিএস‌বি জানায়, শুক্রবার ভূরুঙ্গামারী, ফুলবাড়ী, চিলমারী,রৌমারী ও চর রা‌জিবপুর উপ‌জেলার সাত‌টি গ্রামে ঈদুল ফিত‌রের নামাজ অনু‌ষ্ঠিত হ‌বে।  খোঁজ নি‌য়ে জানা গে‌ছে, ‌চিলমারী উপ‌জেলার ঢুষমারা থানাধীন অষ্টমীরচর ইউ‌নিয়‌নের ডা‌টিয়ারচর গ্রা‌মে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হ‌বে। এই জামা‌তে তিন শতা‌ধিক মুসল্লি অংশ নে‌বেন।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এম আর সাঈদ  ব‌লেন, ‘শুক্রবার ওসব গ্রামে ঈদ জামাতের জন্য পু‌লি‌শের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে।’

এ ছাড়াও চর রা‌জিবপুর উপ‌জেলার সদর ইউ‌নিয়‌নের করা‌তিপাড়া গ্রা‌মে, ভূরুঙ্গামারী উপ‌জেলার পাই‌কেরছড়া ইউ‌নিয়‌নের পাইকডাঙা ও ছিট পাই‌কেরছড়া গ্রামে, রৌমারী উপ‌জেলার শৌলমারী ইউ‌নিয়‌নের গয়টাপাড়া গ্রা‌মে এবং ফুলবাড়ী উপজেলার সদর ইউ‌নিয়‌নের মা‌ঝিটা‌রি গ্রা‌ম এবং বড়‌ভিটা ইউ‌নিয়‌নের হা‌জিরবাজার গ্রা‌মের আহ‌লে হা‌দিস জা‌মে মস‌জি‌দে সৌ‌দি আর‌বের সঙ্গে মিল রে‌খে ঈদুল ফিত‌রের জামাত অনু‌ষ্ঠিত হ‌বে। এসব গ্রা‌মের ক‌য়েকশ মানুষ সৌ‌দির সঙ্গে মিল রে‌খে রোজা ও দুই ঈদ উদযাপন ক‌রেন। এসব ঈদ জামা‌তের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তু‌তি নি‌য়ে‌ছে জেলা পু‌লিশ।

টপিক :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো দেখুন