ক্যাটাগরি যশোর
Jashore district
-
চৌগাছায় শিক্ষা প্রতিষ্ঠানের ২০০মিটারের মধ্যে থাকবেনা বিড়ি-সিগারেটের দোকান, বিদ্যালয়ে মোবাইল ফোন আনতে পারবেনা শিক্ষার্থীরা
চৌগাছা প্রতিনিধিযশোরের চৌগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন ইউএনও শাহিনুর আক্তার।সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে উপজেলার কোন মাধ্যমিক বিদ্যালয় ও মদরাসার শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন আনতে পারবে না। এছাড়া উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ২০০ মিটারের মধ্যে কোন বিড়ি সিগারেটের দোকান থাকবে না বলেও সিদ্ধান্ত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পত্র দিয়ে সকল প্রতিষ্ঠান প্রধানকে বিষয়টি জানিয়ে দেবেন। এছাড়াও প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছয়মাসে কমপক্ষে একবার শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করার সিদ্ধান্ত হয়।সভায় বক্তব্য রাখেন চৌগাছা পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি), প্রকৌশলী তাসমিন জাহান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা বিএনপির সহসভাপতি ও পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ওয়াজেদ আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বিজিবি শাহাজাদপুর ক্যাম্পের কমান্ডার মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, এসএম মোমিনুর রহমান, মাস্টার সিরাজুল ইসলাম, নূরুল কদর, চৌগাছা সদর ইউপির প্রশাসক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম বজলুর রশিদ, চৌগাছা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হামিদ কেনেডি, তরিকুল ইসলাম পৌর কলেজের প্রভাষক শামিমুর রহমান প্রমুখ।উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সহসভাপতি রহিদুল ইসলাম খান, চৌগাছা ছারা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, হাজী মর্ত্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান, মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক এনামুল কাদির টুল্লুসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।ডেইলি বিডিটি/এআর/নিইআর/ -

আগ্নেয়াস্ত্র-ওয়াকিটকিসহ চার যুবক গ্রেফতার
বিডি নিউজ ডেস্ক
যশোরের ঝিকরগাছায় দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, খেলনা পিস্তল, পাঁচটি মোটরসাইকেল ও বিভিন্ন সরঞ্জামসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯ টার দিকে ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের আওলিয়াপাড়ার সোহাগের হাঁসের খামারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত সোহাগসহ আরও কয়েকজন পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।
ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও ডিবি পুলিশের এসআই আবু হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সোহাগের খামার থেকে ইউনুস আলী (৩০), মাহবুব (৩৫), শিমুল হোসেন (৩৮) ও হাসিব হোসেন (২৫) নামে চার যুবককে গ্রেফতার করা হয়।
অভিযানে দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, পাঁচটি মোটরসাইকেল, রিফ্লেক্টিভ জ্যাকেট, রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, হাত করাত, বিদেশি মদ, ওয়্যারলেস সেট, স্বর্ণ মাপার মিটার, হাতুড়ি, ছুরি, চাকু, সিসি ক্যামেরা, মুখোশ ও টর্চলাইট উদ্ধার করা হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত থাকতে পারে।
সুত্র: যুগান্তর
-

মনিরামপুরে ছুরিকাঘাতে যুবককে হত্যা
বিডিনিউজ ডেস্ক
যশোরের মনিরামপুর উপজেলায় চায়ের দোকানে ঢুকে যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা আরেকজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আশরাফুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি সীমান্ত পরিবহন নামের একটি বাসের কাউন্টারের স্টাফ হিসেবে কাজ করতেন।
আহত তারেক গাজী (৩০) একই গ্রামের আবদুল বারিক গাজীর ছেলে। তাঁকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ৯টার দিকে আশরাফুল ইসলাম রাজগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে বসে তারেক গাজীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত সেখানে আসে। মোটরসাইকেল থেকে নেমে তাঁরা দোকানে ঢুকে আশরাফুলের ওপর হামলা চালান। ধারালো ছুরির কয়েকটি আঘাত তাঁর বুকে লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁকে রক্ষার চেষ্টা করতে গিয়ে আহত হন তারেক গাজী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার তদন্ত চলছে।
-

চৌগাছায় ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট থেকে বিরত থাকার আহ্বান
চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় সামাজিক যোগাযোগমাধ্যমে দলের প্রার্থীদের নিয়ে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক মাসুদুল হাসান স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, সম্প্রতি কিছু ব্যক্তি ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে দলের প্রার্থীদের নিয়ে নেতিবাচক ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে। এতে দলের ঐক্য বিনষ্ট হচ্ছে এবং কেন্দ্রীয় নির্দেশনা অমান্যের প্রবণতা দেখা দিচ্ছে। বিশেষ করে কেউ কেউ ‘নির্দিষ্ট প্রার্থী মনোনয়ন না পেলে ভোটকেন্দ্রে যাব না’ বা ‘অন্য দলকে ভোট দেব’ এমন মন্তব্য করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।
চৌগাছা উপজেলা বিএনপি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এসব বিভ্রান্তিকর মন্তব্য দ্রুত সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক
-

চৌগাছায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ
চৌগাছা প্রতিনধি
যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে গতকাল মঙ্গলবার শহরের প্রেসক্লাব চত্তরে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশ শেষে শহরে একটি মিছিলে করে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ।উপিজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক নুরুজ্জামানের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও নুরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দিন, সহকারী সেক্রেটারি রহিদুল খান, সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, গিয়াস উদ্দিন, শ্রমিক নেতা তুহিনুর রহমান, যুব বিভাগের নেতা শাহ আলম প্রমুখ।
সমাবেশ শেষে হাজার হাজার নেতা কর্মীর অংশ গ্রহণে একটি বিক্ষোভ মিছিল শরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
-

চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় শখের মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় সাগর (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে চৌগাছা-যশোর সড়কের তারিনিবাস মাঝের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর উপজেলার মাশিলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে সাগর হেলমেট পরিহিত অবস্থায় নিজ বাড়ি থেকে যশোরমুখী যাচ্ছিলেন।
তারিনিবাস মাঝের পাড়া এলাকায় পৌঁছালে এপাচি আরটিআর মোটরসাইকেলটি (নম্বর: যশোর-ল-১২-২৮০৮) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি কাঁঠাল গাছে ধাক্কা দেয়। এতে সাগর গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
-

চৌগাছায় ভোক্ত অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় ভোক্তা অধিকারের অভিযানে আইসক্রিম ফ্যাক্টাারিতে এক লাখ টাকা জরিমানা করে আদায় করেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ঝিকরগাছা রোডের ছুটিপুর স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। অভিযানে সহযোগিতা করেন চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন, জেলা পুলিশের সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এই ফ্যাক্টারিতে। অভিযানের সময় দেখা যায় ‘কমলা আইসক্রিম ফ্যাক্টরি’তে প্রাণ কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে আইসক্রিম, রোবো এবং কোল্ড ড্রিংকস প্যাকেটজাত করা হচ্ছিল।
তিরি আরো জানান, “ফ্যাক্টরিটি দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীনভাবে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাছাড়া ফ্যাক্টরির অভ্যন্তরে অস্বাস্থ্যকর পরিবেশে অদক্ষ শ্রমিক দিয়ে মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের পণ্য তৈরি করা হচ্ছিল। এসব পণ্য শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং কিডনি পর্যন্ত নষ্ট করতে পারে।”
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অবৈধভাবে উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা এবং অন্য প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করার অপরাধে আরও ৫০ হাজার টাকা—মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ফ্যাক্টরি মালিককে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। -

যশোর কেন্দ্রীয় কারাগারে মামার বদলে ভাগনে !
বিডি নিউজ ডেস্ক:
যশোরে ‘আয়নাবাজি’ সিনেমার মতো মামার পক্ষে আদালতে হাজিরা দিতে গিয়ে কারাগারে গেছেন ভাগনে। মঙ্গলবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটেছে। কারা অভ্যন্তরে আসামির নাম-ঠিকানা যাচাই-বাছাইকালে এটি ধরা পড়ে। পরে কারাগারে যাওয়া আসামিও বিষয়টি স্বীকার করেন।
কারাগারে যাওয়া আসামি মো. শামীম আহম্মেদ (২৭) যশোর সদর উপজেলা ভেকুটিয়া গ্রামের জামশেদ আলীর ছেলে। শামীম তার আপন ছোট মামা হাসানের পক্ষে প্রক্সি দিতে কারাগারে গেছেন। হাসান বড় ভেকুটিয়া গ্রামের মন্টুর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবিদ আহম্মেদ।
যশোর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলা বড় ভেকুটিয়া গ্রামের হাসানের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে গত ২০২৪ সালের ৯ নভেম্বর মামলা দায়ের হয়। কোতোয়ালি থানার মামলা নং-২৪, তারিখ-০৯.১১.২০২৪, জি, আর-৯৩১/২৪ ধারা-৪৪৮/৩২৩/ ৩৫৪/৩৮৪/৩৮৫/৩৮৬/৫০৬ দ. বি.। এই মামলায় আসামি হাসানের বিরুদ্ধে ৩/৪ বার আদালতে হাজিরাও দেন হাসানের ভাগনে শামীম। মঙ্গলবার (২১ অক্টোবর) শামীম আদালতে হাজিরা দিতে গেলে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ফলে আসামি হাসানের পরিবর্তে কারাগারে প্রেরণ করা হয় শামীমকে।এদিকে, শামীম কারাগারে যাওয়ার পর আদালত হতে প্রাপ্ত তথ্য এবং আসামির নাম, পিতার নাম, ঠিকানা যাচাইয়ের সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। ফলে কারাগারের চৎরংড়হ ও সিস্টেমের মাধ্যমে তার ফিঙ্গার প্রিন্টে (এন আইডি নং-১৯৫৫১৪৭৪৪০) প্রকৃত নাম মো. শামীম আহম্মেদ সনাক্ত হয়।
কারা সূত্র আরও জানিয়েছে, আসামি হাসানের পরিবর্তে কারাগারে যাওয়া শামীম জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে হাসান তার আপন ছোট মামা। মামার পরিবর্তে সে ৩/৪ বার আদালতে হাজিরাও দিয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর কারা কর্তৃপক্ষ বিষয়টি প্রতিবেদন আকারে আদালতে প্রেরণ করেছে। এখন আদালতের নির্দেশে শামীমের বিরুদ্ধে মামলা দায়ের এবং মূল আসামি হাসানের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।
-

চৌগাছায় ভূয়া চিকিৎসক!
চৌগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছায় এক ভূয়া চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান।অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন যশোর সদর উপজেলার শংকরপুর এলাকার মরহুম আবু বক্কর বিশ্বাসের ছেলে আব্দুল আলীম (৫০)। তিনি চৌগাছা-যশোর রোডের পাওয়ার হাউস মোড়ের উত্তর পাশে ছালেহা মার্কেটের নিচতলায় অবস্থিত ‘আদর্শ মেডিকেল হল’-এ কথিত চিকিৎসক হিসেবে চেম্বার পরিচালনা করছিলেন।ভ্রাম্যমাণ আদালতসুত্রে জানা যায়, আব্দুল আলীম দীর্ঘদিন নিজেকে সহকারী ই.এন.টি. ফিজিশিয়ান মেডিকেল প্র্যাকটিশনার পরিচয়ে রোগী দেখছিলেন এবং প্রেসক্রিপশন দিচ্ছিলেন। অথচ তাঁর কাছে চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অনুমোদিত কোনো নিবন্ধন নেই।আরও জানা যায়, তিনি প্রায় ৬-৭ মাস ধরে এই চেম্বারে চিকিৎসাসেবা দিয়ে আসছেন এবং একই সঙ্গে যশোর সদর উপজেলার শংকরপুর এলাকার গফুরের মোড়ে অবস্থিত ‘মেসার্স আলীম ফার্মেসি’তে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখতেন।অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, ভুয়া ডাক্তারদের কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছেন। এ ধরনের প্রতারণা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে। -

চৌগাছায় বিজিবির গাড়ি চালকের বিরুদ্ধে মামলা
চৌগাছা (যশোর) প্রতিনিধ
চৌগাছার মশ্বমপুর গ্রামের বকুল হোসেনকে গাড়ি চাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় বিজিবি হাবিলদার শহিদুলের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার বকুল হোসেনের স্ত্রী শাহানারা বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন চৌগাছা থানার ওসিকে।
আসামি হাবিলদার শহিদুল ৪৯ ব্যাটলিয়ন বিজিবি যশোরের চৌগাছার উপজেলার আন্দুলিয়া ক্যাম্পে গাড়ি চালক হিসেবে কর্মরত আছেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে বকুল হোসেন শাহজাদপুর বিজিবি ক্যাম্পের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হাবিলদার শহিদুল গাড়ি চালিয়ে যাওয়ার সময় অসতর্কতাবশত বকুল হোসেনকে চাপা দেন। এতে বকুল হোসেনের কোমরের হাড় ভেঙে যায় এবং তলপেট কেটে ভুড়ি বের হয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল নিয়ে ভর্তি করা হয়।
এসময় স্থানীয় লোকজন বিজিবি’র গাড়ি আটক করে হাবিলদার শহিদুলের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু তিনি ক্ষতিপূরণ দিতে টালবাহনা করেন এবং এক পর্যায়ে সেখান থেকে চলে যান। বকুল হোসেনের চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৫ লাখ টাকা। এ টাকা বকুলের স্ত্রী আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে পরিশোধ করেছেন। এ টাকা দিতে দিতে তিনি হিমশিম খাচ্ছেন। বিষয়টি আসামির সাথে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।