ক্যাটাগরি যশোর

Jashore district

  • চৌগাছায় বৃদ্ধের আত্মহত্যা

    চৌগাছায় বৃদ্ধের আত্মহত্যা

     

    চৌগাছা প্রতিনিধি :

    যশোরের চৌগাছায় আব্দুল আজিজ( ৬৫) নামে এক বৃদ্ধ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার জগদীশপুর ইউনিয়নের কান্দি গ্রামের মৃত জলিল দফাদারের ছেলে। পারিবারিক সুত্রে জানাযায়, সোমবার রাতে তিনি খাওয়া দাওয়া শেষ করে স্ত্রীর সাথে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। একপর্যায়ে রাতে তার স্ত্রীর ডাকচিৎকারে লোকজন এসে তার লাশ উদ্ধার করেন।
    চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

  • চৌগাছায় বিএনপির যৌথসভা অনুষ্ঠিত

    চৌগাছায় বিএনপির যৌথসভা অনুষ্ঠিত

     

    রচৌগাছা প্রতিনিধি:

    যশোরের চৌগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় শহরের ডিভাইন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

    চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

    সভায় আরও বক্তব্য রাখেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবিরা নাজমুল মুন্নি, জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য, যশোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইসাহক আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।

    সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি প্রমুখ।

    এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নিয়েছে মাদক কারবারিকে

    পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নিয়েছে মাদক কারবারিকে

    নিউজ ডেস্ক

    যশোরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ ঘটনায় সিআইডির কনস্টেবল শহিদুল ইসলাম আহত হয়েছেন।

    টনাটি ঘটে বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রাজারহাট এলাকায়।

    পরে আহত কনস্টেবলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

    সিআইডি সূত্র জানায়, মাদকের বড় একটি চালান জড়ো করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে যশোর জোনের একটি টিম রাজারহাটের একটি আখড়ায় অভিযান চালায়।

    এসময় একজন মাদক কারবারিকে আটক করা হয়। তবে তার সহযোগীরা আকস্মিক হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

    এ ঘটনায় সিআইডির এক সাব-ইন্সপেক্টর যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত।

  • মানুষের অধিকারের নিশ্চয়তা দিতে কাজ করছে জামায়াত; ডা. ফরিদ

    মানুষের অধিকারের নিশ্চয়তা দিতে কাজ করছে জামায়াত; ডা. ফরিদ

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। সে ধারাবাহিকতায় আমরা সীমিত সামর্থ নিয়ে চৌগাছা-ঝিকরগাছার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। দুই উপজেলার মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, রাস্তা সংস্কারসহ বিভিন্ন সেবামূলক কাজ করার চেষ্টা করছি। এতে কেউ ন্যূনতম উপকৃত হলে আমাদের শ্রম স্বার্থক হয়েছে বলে মনে করব।

    ৩০ আগষ্ট শনিবার চৌগাছা উপজেলার নারায়াণপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ  যশোর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্ী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, আর্ত-মানবতার কল্যাণ ও মুক্তিই জামায়াতের রাজনৈতিক দর্শন। মূলত প্রত্যেক নাগরিকের দুর্দশা লাঘবসহ সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু  রাষ্ট্রের শূন্যতা ব্যক্তি ও সাংগঠনিক পর্যায়ে সমাধান করা সম্ভব নয়। আমাদের সাধ অনেক হলেও সাধ্য খুবই সীমিত। তবুও আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে বিপন্ন মানুষের কল্যাণে সাথে থাকার সাধ্যমত চেষ্টা করছি।

    তিনি বলেন, দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রীয়ভাবেই মানুষের সকল সমস্যার সমাধান করা হবে। লাইনে দাঁড়িয়ে মানুষের কাছে হাত পাততে হবে না। তাই গণমানুষের সকল সমস্যার সমাধান ও অধিকার নিশ্চিত করার জন্য দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার কোনও বিকল্প নেই। তিনি সেই স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    তিনি আরও বলেন, জামায়াত একটি গণমুখী ও আদর্শবাধী রাজনৈতিক সংগঠন। আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠা করে মানুষের অধিকারের নিশ্চয়তা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই যেখানে মানুষে মানুষে কোনও ভেদাভেদ থাকবে না। সে সমাজে উঁচু-নিচু, ধনী-গরিব, জাত-পাত, ধর্ম-বর্ণ নির্বিশেষে কাউকে লাঞ্ছিত বা অপমানিত করা হবে না। সর্বোপরি ইসলাম মানুষের যেসব মৌলিক অধিকার দিয়েছে সেগুলোও যথাযথভাবে নিশ্চিত করা হবে। ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষ সকলেই তাদের অধিকারের নিশ্চয়তা পাবেন। তিনি একটি আদর্শিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করার আহ্বান জানান।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির সুলাইমান হোসেন।

    ইউনিয়ন সেক্রেটারী মাষ্টার তৌহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ, নায়েবে আমির মাও. নুরুল ইসলাম, সেক্রেটারী নুরুজ্জামান, সহকারী সেক্রেটারী কামাল আহমেদ, মাও. গিয়াস উদ্দিন, উপজেলা শ্রমিক বিভাগের নেতা নারায়াণপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্ী তুনিহিনুর রহমান প্রমুখ।

     

  • প্রেসক্লাব চৌগাছার উন্নয়নে ডা. ফরিদের ২ লাখ টাকার চেক প্রদান

    প্রেসক্লাব চৌগাছার উন্নয়নে ডা. ফরিদের ২ লাখ টাকার চেক প্রদান

    চৌগাছা প্রতিনিধি
    যশোরের চৌগাছা উপজেলা প্রেসক্লাবের সংস্কার ও উন্নয়নের জন্য ২ লাখ টাকার চেক প্রদান করেছেন ডা. ফরিদ।
    এ উপলক্ষে ২৬ আগষ্ট মঙ্গলবার বিকেলে ক্লাবের নির্মাণাধীন অফিসে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
    মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
    এসময় তিনি সাংবাদিকদের উদ্যেশ্যে বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন। দেশের সংকটময় মুহুর্তে সঠিক তথ্য তুলে ধরে সাংবাদিকরা সাধারণ মানুষকে এক দিকে যেমন সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেয় অপরদিকে জাতির বিভ্রান্ত হওয়া থেকে বিরত রাখে। দেশ ও মানুষের কল্যাণের জন্যই সাংবাদিকতা করতে হবে। মহৎ এই পেশাকে কোনভাবেই বিতর্কিত করা যাবেনা।
    সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচিত হলে  “সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করার করব”। এবং দুই উপজেলার মধ্যে সরকারি বরাদ্দ সুসম বন্ঠন নিশ্চিত করা হবে।
    অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে যে যেই মতাদর্শেরই হোক তার সরকার সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করবে”। তিনি নির্বাচিত হলে উপজেলায় মাদক নির্মুলের পাশাপাশি সবজি সংরক্ষণের জন্য হিমাগার তৈরি, বাস টার্মিনাল, স্টুডিয়াম নির্মাণ, উপজলা স্বাস্থ্যবিভাগের উন্নয়নসহ মৌলিক অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
    সভায় প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করনে চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমির মাও. নুরুল ইসলাম, সেক্রেটারী মাও. নুরুজ্জামান, সহকারি সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ, মাও. গিয়াস উদ্দিন প্রমুখ।
    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাষ্টার ইমদাদুল হক পৌর জামায়াতের আমির মাও আব্দুল খালেক, সেক্রেটারি জিল্লুর রহমান,  যুগ্ন সাধারণ সম্পাদক এম এ রহিম, বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, অর্থ সম্পাদক আসাদুজ্জামান মুক্ত, প্রভাষক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, সাংবাদিক আব্দুল কাদের,  শফিকুল ইসলাম, কলিমুল্লাহ সিদ্দিকী, আবু হানিফ, আব্দুল মান্নান, আজম আশরাফুল, ফয়সাল,জাহিদ হাসান, জাহাঙ্গীর আলম, ফখরুল ইসলাম, মিজানুর রহমানসহ প্রেসক্লাব চৌগাছার সদস্যরা।
    আলোচনা শেষে প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দের হাতে ২ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।
  • খেলাধুলা আমাদের মন ও দেহকে প্রফুল্ল রাখে; ডা. ফরিদ

    খেলাধুলা আমাদের মন ও দেহকে প্রফুল্ল রাখে; ডা. ফরিদ

     

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ স্বাভাবিক জীবন উপহার পেতে প্রতিটি মানুষের শরীর চর্চা অতিব জরুরি। যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশ্ব বিখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা.মোসলেহ উদ্দিন ফরিদ এসব মন্তব্য করেন।
    ২৩ আগষ্ট শনিবার বিকেলে চৌগাছার সিংহঝুলী ইউনিয়নের সিংহঝুলী মাধ্যমিক বিদ্যালয় মাাঠে জুলাই শহীদ জাবির-আল-আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    এসময় তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা, নেতৃত্বের গুণ অর্জন করে। এছাড়া খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল হয়। এজন্য নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং ইসলামি সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ কার প্রয়োজন।

    অনুষ্ঠান শেষে ইউনিয়নের ৮ দলীয় টুর্নামেন্টের বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে বিভিন্ন পুরস্কার তুলে দেন।

    এর আগে এদিন সকালে একই গ্রামের আলিম মাদ্রাসা মাঠে সংগঠনটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জাবির আল-আমিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্টপোষক ডা. ফরিদ প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।

    এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাবির আল-আমিন স্মৃতি সংসদের উপদেষ্টা পরিষদের সদস্য চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার, সিংহঝুলী আলিম মাদ্রাসার সভাপতি ও জনতা ব্যাংকের এজিএম মহম্মদ আব্দুল্লাহ, প্রেসকøাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান প্রমুখ। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বৃষ্টিতে ভিজে এলাকার সাধারণ মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

    দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, গাইনি, চক্ষু, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে এলাকার প্রায় ২ হাজার রোগী সেবা গ্রহন করেন। সেবা গ্রহিতাদেরকে মিনা মুল্যে ঔষধ বিতরণ করা হয়।

  • চৌগাছা প্রেসক্লাবের উন্নয়নে  জামায়াতের অনুদান 

    চৌগাছা প্রেসক্লাবের উন্নয়নে  জামায়াতের অনুদান 

    চৌগাছা প্রতিনিধি

    যশোরের চৌগাছা প্রেসক্লাবের সংস্কার ও  উন্নয়নের জন্য নগদ অর্থ  প্রদান করেছে উপজেলা জামায়াত। এ উপলক্ষে ক্লাবের অস্থায়ী অফিসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

    সভায় প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাও গোলাম মোরশেদ।

    প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন,  উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও নুরুজ্জামান,  সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ, বায়তুল মাল সম্পাদক মাষ্টার ইমদাদুল হক, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য সামছুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ সভাপতি রহিদুল ইসলাম খান প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ রহিম, আসাদুজ্জামান মুক্ত, বাবুল আক্তার,  শফিকুল ইসলাম,  রায়হান হোসেন,  কালিমুল্লাহ সিদ্দিকী,  শ্যামল কুমার দত্ত, আবু হানিফ, আব্দুল মান্নান, আজম আশরাফুল,  ফয়সাল হোসেন মাও : ফখরুল ইসলামসহ প্রেসক্লাব চৌগাছার সদস্যরা। আলোচনা শেষে জামায়াত নেতৃবৃন্দ প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে চৌগাছার নেতৃবৃন্দের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন।

  • লোহাগড়ায় দুর্নীতি বিরোধী শপথ শিক্ষার্থীদের

    লোহাগড়ায় দুর্নীতি বিরোধী শপথ শিক্ষার্থীদের

    নড়াইল প্রতিনিধি

    নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের হাফেজ আব্দুল করিম একাডেমির শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করেছে।

    ‘নিজেরা দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দিব না’-এই স্লোগানে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর শপথ অনুষ্ঠিত হয়।

    শপথ বাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নির্বাহী সদস্য শারমিন ইসলাম। লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও দুর্নীতি দমন কমিশনের দেয়া শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন দুপ্রক লোহাগড়া উপজেলা কমিটির নির্বাহী সদস্য কোহিনুর পারভিন।

    এছাড়া বক্তব্য দেন-লোহাগড়া উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুজ্জামান, দুপ্রক লোহাগড়া উপজেলা কমিটির সাবেক সভাপতি শেখ নজরুল ইসলাম ও সাবেক সহ-সভাপতি শেখ কবির হোসেনসহ অনেকে।

    বিডি/ এআর

  • আজ প্রমথ চৌধুরীর জন্মদিন

    আজ প্রমথ চৌধুরীর জন্মদিন

     

    প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর জন্মদিন আজ। ১৮৬৮ খ্রিষ্টাব্দের এ দিনে তিনি যশোরে জন্মগ্রহণ করেন। তার বাবা দুর্গাদাস চৌধুরী ছিলেন চাটমোহরের হরিপুর গ্রামের জমিদার বংশের সন্তান। প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। প্রমথ চৌধুরী নদীয়ার কৃষ্ণনগরে শৈশব ও কৈশর কাটলেও তিনি মাঝে মাঝে আসতেন পৈত্রিক নিবাস হরিপুরে।

    তিনি কলকাতার হেয়ার স্কুল থেকে এন্ট্রাস, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এফএ, প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ (অনার্স) দর্শন ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। বর্ণাঢ্য কর্মজীবনে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা, আইন কলেজে ও ইংরেজি সাহিত্যে অধ্যাপনা ও ঠাকুর এস্টেটের ব্যবস্থাপক পদে কাজ করেন তিনি। এরই মাঝে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন তিনি। সাহিত্যের ক্ষেত্রে প্রমথ চৌধুরী চলিত ভাষাকে সম্মানের আসনে বসিয়েছেন। তার সমসাময়িক সময়ে তার মতো প্রখর রুচিশীল লেখক খুব একটা ছিল না।

    তার উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ হলো বীরবলের হালখাতা, তেল নুন লাকড়ী, নানা কথা, আমাদের শিক্ষা, রায়তের কথা, নানাচর্চা ও প্রবন্ধ সংগ্রহ। বীরবল ছদ্মনামে লিখতেন তিনি। বাংলা সাহিত্যের জন্য কাজ করে গেছেন নিরলসভাবে। প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রভাষক ইকবাল কবীর জানান, প্রমথ চৌধুরীর পৈত্রিকনিবাস ৩ বছর আন্দোলনের পর তিন একর জমি দখলমুক্ত করে জেলা প্রশাসনের সহায়তায় পাঠাগার গড়ে তোলা হয়েছে।

    সাহিত্য ক্ষেত্রে প্রমথ চৌধুরীর প্রধান খ্যাতি মননশীল প্রবন্ধলেখক হিসেবে। তবে তিনি উচ্চমানের গল্প ও কবিতাও রচনা করেছেন। বাংলা সাহিত্যে তিনিই প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। বুদ্ধিদীপ্ত তির্যকভঙ্গি তার গদ্য-পদ্য সব রচনার প্রধান বৈশিষ্ট্য। শাণিত যুক্তি ও আলঙ্কারিক ভাষা প্রয়োগেও তিনি দক্ষ ছিলেন। তিনি ইংরেজি ও ফরাসি সাহিত্যে সুপন্ডিত ছিলেন। ফরাসি সনেটরীতি ট্রিয়লেট, তের্জারিমা ইত্যাদি বিদেশি কাব্যবন্ধ বাংলা কাব্যে তিনিই প্রবর্তন করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ: তেল-নুন-লাকড়ি (১৯০৬), সনেট পঞ্চাশৎ (১৯১৩), চার-ইয়ারি কথা (১৯১৬), বীরবলের হালখাতা (১৯১৬), The Story of Bengali Literature (১৯১৭), পদচারণ (১৯১৯), রায়তের কথা (১৯২৬), নীললোহিত (১৯৩২) ও আত্মকথা (১৯৪৬)।

    প্রমথ চৌধুরী ১৯৩৭ খ্রিষ্টাব্দে কৃষ্ণনগরে অনুষ্ঠিত একবিংশ বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন। ১৯৪৪ খ্রিষ্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিরিশচন্দ্র ঘোষ-বক্তারূপে বঙ্গ সাহিত্যের পরিচয় তুলে ধরেন। ১৯৪১ খ্রিষ্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত হন। ১৯৪৬ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর শান্তিনিকেতনে তার মৃত্যু হয়।

  • চৌগাছায় বিএনপির সমাবেশ ও বিজয় র‌্যালী

    চৌগাছায় বিএনপির সমাবেশ ও বিজয় র‌্যালী

     

    চৌগাছা (যশোর) প্রতিনিধি
    যশোরের চৌগাছায় জাতীয়তাবাদী দল (বিএনপি) সমাবেশ ও বিজয় র‌্যালী করেছে। জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগষ্ট মঙ্গলবার বিকেলে শহরের প্রেসক্লাব মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সভায় উপজেলা বিএনপির সভাপতি এম.এ সালামের সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলার চেম্বার্স অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।

    উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বর্ক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলীবুদ্দিন, মুস্তাফিজুর রহমান মুস্তাগ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়র, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, প্রভাষক বিএম হাফিজুর রহমান, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপিতি জহুরুল ইসলাম বাবু, সুখপুকুরিয়া ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ কাজী উপজেলা যুবদলের আহবায়ক সালাহউদ্দীন প্রমুখ।

    সমাবেশ শেষে প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।